এই শীতে গরম গরম স্যুপে মজা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
প্রকৃতিতে শীত এসে গেছে। আর এই শীতে চাই একটু গরম গরম খাবার। তাই এই ঠান্ডায় সকালে-কিংবা বিকালের নাস্তায় গরম ধোয়া ওঠা স্যুপের বিকল্প নেই। আজ থাকছে শীতের সবজি দিয়ে কয়েক পদের স্যুপের রেসিপি।
সবজিসহ নুডলস স্যুপ
উপকরণ: ক্যাপসিকাম ১টি, গাজর অর্ধেকটি, ফুলকপি (ছোট) ১টি, মটরশুঁটি সিকি কাপ, নুডলস ৫০ গ্রাম, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, ব্রকলি ১ কাপ, লেবু ১টি, মাখন ২-৩ টেবিল চামচ, আদা পেস্ট ১ টেবিল চামচ, গ্রিন চিলি সস আধা টেবিল চামচ, সয়া সস আধা টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি: প্রথমে সব সবজি ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর প্যানে মাখন দিয়ে আদা পেস্ট দিয়ে দিন।
মটরশুঁটি দিয়ে গাজর দিন। অল্প আঁচে রান্না করুন। বাকি সবজিগুলো দিতে থাকুন। লবণ, গ্রিন চিলি সস দিয়ে দিন। সবজি হালকা গরম হলে ৩ কাপ পানি দিন। পানি ফুটলে (বলক উঠলে) নুডলস দিন। এবার গোলমরিচের গুঁড়া দিন। লেবুর রস, সয়া সস দিয়ে দিন এবার। সবশেষে মাখন আর ধনেপাতা ছড়িয়ে দিন। এবার পরিবেশন করুন গরম গরম।
ফুলকপি ক্রিম স্যুপ
উপকরণ: ফুলকপি (মাঝারি) ১টি, রসুন কুচি ১ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ, ময়দা ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, ফ্রেশ ক্রিম ৪ টেবিল চামচ।
প্রণালি: ফুলকপির টুকরোগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। একটা ফ্রাই প্যানে মাখন দিয়ে রসুন কুচি দিন। ময়দা দিয়ে দিন। ফুলকপির টুকরোগুলো ভালো করে মেশাতে হবে। তারপর দুই কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। পানি আর ফুলকপির টুকরোগুলো আলাদা করে নিন। ফুলকপির টুকরোগুলো ব্লেন্ড করুন। হয়ে গেলে পানির সঙ্গে মিশিয়ে জ্বাল দিন। লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া দিতে হবে। সবশেষে ক্রিম ভালো করে মিশিয়ে ২-৩ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে ফেলুন। হয়ে গেল ফুলকপি ক্রিম সুপ।
মুরগি সবজির স্যুপ
উপকরণ: মটরশুঁটি ১ কাপ, গাজর ১ কাপ, বাঁধাকপি ১ কাপ, ডিম ৩টি, মুরগির মাংস (বুকের অংশ) ১ কাপ, বরবটি আধা কাপ, চিলি সস ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সিরকা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, গোলমরিচ ১ টেবিল চামচ, লাল কাঁচামরিচ বাটা আধা চা-চামচ, সয়া সস ২ টেবিল চামচ।
প্রণালি: প্রথমে প্যানে মাংস ভেজে নিন। এরপর বাঁধাকপি, মটরশুঁটি, গাজর, বরবটি, সয়াসস দিন। গোলমরিচ, লবণ, লাল কাঁচা মরিচ বাটা দিন। সিরকা দিন। ২ লিটার পানি দিতে হবে। পানিতে বলক এলে মাংস আর সবজি পানি থেকে তুলে নিতে হবে। মাংস জুলিয়ান কাট করে নিন। এবার সবজি দিন। চিলি সস, গোলমরিচের গুঁড়া দিতে হবে। অতঃপর ডিম ফেটে দিন। আস্তে আস্তে নাড়ুন। সবশেষে কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে স্যুপের ভেতরে দিতে হবে। তারপর নামিয়ে ফেলতে হবে। গরম গরম পরিবেশন করুন।
ক্লিয়ার ভেজিটেবল স্যুপ
উপকরণ: ফুলকপি ১ কাপ, ব্রকলি ১ কাপ, গাজর ১ কাপ, মটরশুঁটি ১ কাপ, বরবটি ১ কাপ, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ, লাল কাঁচামরিচ অর্ধেকটি, রসুন কুচি ভাজা ১ টেবিল চামচ, ভেজিটেবল স্টক ৪ কাপ।
প্রণালি: সস প্যানে স্টক দিয়ে সব সবজি দিতে হবে। ফুটে উঠলে ২-৩ মিনিট পর চিনি, লবণ দিয়ে দিন। নামানোর আগে রসুন বেরেস্তা, লাল মরিচের ফালি দিয়ে নামিয়ে ফেলুন।
মটরশুঁটি চিংড়ির স্যুপ
উপকরণ: ভেজিটেবল স্টক ৪ কাপ, মাঝারি আকারের চিংড়ি ৮টি, মটরশুঁটি ১ কাপ, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, মাখন ১ চা-চামচ ও লেবুর রস ১ টেবিল চামচ।
প্রণালি: ভেজিটেবল স্টকের মধ্যে চিংড়ি, মটরশুঁটি ভালো করে ফুটিয়ে (বলক আসতে হবে) নিতে হবে। লবণ, চিনি, লেবুর রস দিতে হবে। নামানোর আগে মাখন দিন। স্যুপের সঙ্গে গার্লিক ব্রেড/গার্লিক টোস্ট পরিবেশন করুন।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




