এইডসে এক বছরে দেশে ১৪১ মৃত্যু, সংক্রমিত ৬৫৮
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৭ এএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
দেশে গত এক বছরে এইচআইভি–এইডসে আক্রান্ত হয়ে ১৪১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৬৫৮ জন এইচআইভি সংক্রমিত হয়েছে।
বিশ্ব এইডস দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় এইডস নিয়ন্ত্রণ-এসটিডি কর্মসূচির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানানো হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নেব দায়িত্ব’। ইউএনএইডস, ইউএনএফপিএ, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেভ দ্য চিলড্রেন ও আইসিডিডিআরবি-এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় এইডস নিয়ন্ত্রণ-এসটিডি কর্মসূচি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।
অনুষ্ঠানে দেশের এইডস পরিস্থিতি তুলে ধরেন এইডস-এসটিডি কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক মো. সামীউল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে এইডস সংক্রমিত মানুষের অনুমিত সংখ্যা প্রায় ১৪ হাজার। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৮ হাজার ৩২ জন। আর এই রোগে মারা গেছেন ৬৫৮ জন।
তিনি বলেন, দেশে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার শুন্য দশমিক এক শতাংশের নিচে আর রাজধানী ঢাকাতে ইনজেকশনের মাধ্যমে ড্রাগ নেওয়া জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের হার শতকরা দুই শতাংশ।
সামীউল ইসলাম জানান, ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত নতুন শনাক্ত হওয়া ৬৫৮ জন এইডস রোগীর মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর রয়েছে ১২৪ জন।
তিনি বলেন, চলতি বছরে মোট শনাক্ত হওয়া ৬৫৮ জনের মধ্যে পুরুষ ৭৬ শতাংশ, নারী ২১ শতাংশ আর তৃতীয় লিঙ্গের রয়েছেন তিন শতাংশ। আর সবচেয়ে বেশি শনাক্ত ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে ৭৪ দশমিক ২০ শতাংশ, শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে রয়েছেন এক দশমিক ৮৮ শতাংশ, ছয় থেকে নয় বছরের মধ্যে শূন্য দশমিক ৭৫ শতাংশ, ১০ থেকে ১৮ বছরের মধ্যে দুই দশমিক শূন্য সাত শতাংশ, ১৯ থেকে ২৪ বছরের মধ্যে আট দশমিক ৮৫ শতাংশ, আর ৫০ বছরের মধ্যে সংক্রমণের হার ১২ দশমিক ২৪ শতাংশ।
প্রসঙ্গত, ১৯৮৯ সালে দেশে প্রথম এইচআইভি এইডস শনাক্ত হয়।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







