এক গানের জন্য কোটি রুপি নিচ্ছেন প্রিয়া প্রকাশ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৪ জানুয়ারি ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার। ২০১৮ সালে চোখের ইশারা এবং হাসির জাদুতে কুপোকাত করেছিলেন নেটিজেনদের। তার অভিষেক চলচ্চিত্র ‘ওরু আদার লাভ’। মালায়ালাম ভাষার এ চলচ্চিত্রের একটি গানের ক্লিপ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম- সবখানেই ভাইরাল হয়। রাতারাতি তারকা বনে যান এই অভিনেত্রী। কিন্তু চলচ্চিত্রটি মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
এবার প্রিয়ার প্রাপ্তির মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। কারণ তেলেগু ভাষার একটি গানে দেখা যাবে এই অভিনেত্রীকে। এর সংগীত পরিচালনা করবেন দক্ষিণের শ্রী চরণ পাকালা। এটি একটি একক গান। কোনো চলচ্চিত্রের জন্য এটি তৈরি করা হচ্ছে না। আর একটি গানের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়া। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
গুঞ্জন শোনা যাচ্ছে, এই গানের জন্য প্রিয়া পারিশ্রমিক চেয়েছেন ১ কোটি রুপি। তবে এ বিষয়ে এখনো সংবাদমাধ্যমটি নিশ্চিত হতে পারেনি। কিন্তু সোশ্যাল মিডিয়াসহ দক্ষিণী শোবিজ অঙ্গনে এটি এখন অন্যতম আলোচনার বিষয়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
কাজের দিক থেকে, প্রিয়ার হাতে রয়েছে তেলেগু ভাষার ‘চেক’ চলচ্চিত্রের কাজ। এর মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখবেন তিনি। এতে নিতিনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন প্রিয়া। এটি পরিচালনা করছেন চন্দ্র শেখর।
চলচ্চিত্রে অভিষেক হওয়ার আগে প্রিয়া ৩টি শর্ট ফিল্মে অভিনয় করেছিলেন। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও তিনি যুক্ত। ভারতের কেরালার ত্রিশূরের পুনকুন্নামে জন্ম প্রিয়ার। আর মাত্র ১৮ বয়সে তারকা খ্যাতি লাভ করেন তিনি। তার শখের তালিকার রয়েছে—নাচ, গান এবং ভ্রমণ।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল








