এক ফোনেই পৌঁছে যায় সেবা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৯ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
কারো এক ব্যাগ রক্ত দরকার, কারো বা পঙ্গুত্ব ঠেকাতে দরকার উন্নত চিকিৎসা। ছিদ্র হয়ে যাওয়া হার্টের ভাল্ব প্রতিস্থাপনের মতো কঠিন কাজে কাউকে প্রয়োজন, কারো বা ঘর আগুনে পুড়ে গেছে- এসব নানামুখী সমস্যার সমাধান মিলছে একটিমাত্র ফোনকলেই। ভুক্তভোগীরা পেয়ে যাচ্ছেন কাঙ্খিত সেবা।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে ‘রক্তদাতা সংঘের’ ব্যানারে এসব দায়িত্বের বোঝা মাথায় নিয়েছেন একদল তরুণ-তরুণী। যাদের অনেকেই এখনো বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে অধ্যয়নরত।
নিরলসভাবে এসব কাজ করতে তাদের সমন্বয় করে চলেছেন সম্রাট হোসেন ও হাবিবুর রহমান। মাত্র দুই বছরের কম সময়ে রক্তদাতা সংঘ অর্জন করেছে বিরাট খ্যাতি।
রক্তদাতা সংঘের নেতা বা মডারেটর অথবা অন্য যেকোনো পদবী নয়, মহৎ কাজের নেশায় যুক্ত আছেন সংঘের প্রধান পরামর্শক শিক্ষক হাবিবুর রহমান, বেসরকারি চাকরিজীবী ও সমাজ সংগঠক সম্রাট হোসেন বিশ্বাস, ইমরান মোল্যা, ইন্দ্রজিৎ বিশ্বাস, শাওন ইসলাম রিহান, শিখন খানসহ কয়েকশ কর্মী।
ইন্দ্রজিৎ বিশ্বাস জানান, গত ৫ বছরে তিনি ১০ বার রক্তদান করেছেন এবং গত দেড় বছরে তিনি রক্তদাতা সংঘের হয়ে ৫ বার রক্ত দিয়েছেন দুস্থ মানুষের সেবায়। এ ধরনের কাজে তিনি এবং তার সতীর্থরা গর্ববোধ করেন বলে জানান তিনি।
শৈলকুপার কুমিড়াদহ গ্রামের কৃষক দম্পতি সাজ্জাদুল ইসলাম ও লিপি খাতুন বেশ আবেগের সঙ্গে জানান, হার্টের একটি ভাল্বে ছিদ্র নিয়ে জন্মায় তাদের একমাত্র কন্যাশিশু সামিয়া ফেরদৌস। দেশের বিভিন্নস্থানে চিকিৎসা করালেও আর্থিক কারণে হয়ে ওঠেনি তার অস্ত্রোপচার। বিষয়টি কানে যাওয়ার পরই সংঘের সদস্যরা তাদের বাড়িতে এসে পরিবারসহ ঢাকায় নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করান। তারা প্রধানমন্ত্রীর অনুদান নিয়ে ছোট্ট শিশুটির সফল অস্ত্রোপচারে সহযোগিতা করেন। শিশুটির বয়স এখন প্রায় ৪ বছর। সে এখন সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করছে।
সংঘের প্রধান পরামর্শক হাবিবুর রহমান জানান, ২০২০ সালের শেষ দিকে এলাকার অসহায় মানুষের মুমূর্ষু সময়ে রক্তের প্রয়োজনীয়তা, তাদের চিকিৎসা ও আর্থিক দিক বিবেচনা করে প্রতিষ্ঠা করেন রক্তদাতা সংঘ। ফেসবুকে তাদের সদস্য সংখ্যা সাড়ে ৯ হাজার। মেসেঞ্জারে ৫শ’র মতো, তবে ডেটাবেজে আরো দেড় হাজার সদস্য রয়েছেন এ সংঘের ব্যানারে।
তিনি আরো জানান, এলাকার মানুষই নয়, বাইরের কোনো মানুষের রক্তের দরকার হলে তাদের কাছে একটি ফোনকলই যথেষ্ট। তাদের সদস্যরা যতো দ্রুত সম্ভব রক্তদানের ব্যবস্থা করেন। দরিদ্র মানুষ দুর্ঘটনার শিকার হলে, পঙ্গুত্ব বা অন্য কোনো বড় ধরনের অস্ত্রোপচার, চোখের চিকিৎসা, হার্টের চিকিৎসা বা ওই জাতীয় সমস্যা সমাধানে তারা ছুটে চলেন যেখানে প্রয়োজন। মানুষকে স্বাস্থ্যসেবা দিতে তারা মাঝেমধ্যে মেডিকেল ক্যাম্প, হার্টক্যাম্প, ব্লাড গ্রুপিং কর্মকাণ্ড পরিচালনা করেন।
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



