এক সপ্তাহেই শিশু ধর্ষণ মামলার রায়, ধর্ষকের আমৃত্যু কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৯ অক্টোবর ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
ধর্ষণ মামলার বিষয়ে সরকার ও আদালত যে হার্ড লাইনে এবারে তার প্রমান মিললো। দেশে শিশু ধর্ষণের মতো স্পর্শকাতর ফৌজদারি মামলায় এত কম সময়ে বিচারকাজ শেষের নজির স্থাপন করলো আদালত। অভিযোগ গঠনের এক সপ্তাহের মাথায় সাত বছর বয়সী এক শিশু ধর্ষণ মামলায় ধর্ষককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৯ অক্টোবর) বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এ রায় ঘোষণা করেন।
এর আগে গতকাল রবিবার উভয় পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেন বিচারক। এর মধ্য দিয়ে দেশের বিচারাঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন হল। কারণ, দেশে শিশু ধর্ষণের মতো স্পর্শকাতর ফৌজদারি মামলায় এত কম সময়ে বিচারকাজ শেষের নজির এটিই প্রথম।
মামলার অভিযোগে বলা হয়েছে, মাকোড়ডোন গ্রামের ভূমিহীন আশ্রয়ণ প্রকল্প এলাকায় পিতৃহারা সাত বছর বয়সী শিশুটি তার মামার বাসায় থাকে। ৩ অক্টোবর বিকালে প্রতিবেশী আবদুল মান্নান সরদার বিস্কুট খাওয়ার প্রলোভন দিয়ে নিজের ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। ওই দিন রাতেই মেয়েটির মামা মোংলা থানায় আবদুল মান্নানের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এর পর মামলার তদন্ত কর্মকর্তা মোংলা থানার এসআই বিশ্বজিত মুখার্জি ১১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি রণজিৎ কুমার মণ্ডল এ বিষয়ে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা আছে– কোনো ধর্ষণের ঘটনায় আসামি সঙ্গে সঙ্গে ধরা পড়লে ১৫ কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা যাবে। এই শিশু ধর্ষণের মামলাটি তারই প্রমাণ।
-জেডসি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট