একই পরিবারের চারজনকে হত্যা: থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার
একই পরিবারের চারজনকে হত্যা: থানায় মামলা
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক পরিবারের চারজনকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ময়না খাতুন নামে এক নারী বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এটি তদন্ত করবে সিআইডি।
কলারোয়া থানা সূত্রে জানা গেছে, ময়না খাতুন হত্যাকাণ্ডের শিকার সাবিনা খাতুনের মা। এবং তার ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিমের (৬) নানি।
ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা থানার পরিদর্শক (তদন্ত) হারান পাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গতকাল রাতে হত্যার শিকার হ্যাচারি মালিক শাহিনুর রহমানের (৪০) শাশুড়ি ময়না খাতুন বাদি হয়ে কোনো নাম উল্লেখ না করে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এ মামলাটি তদন্ত করবে সিআইডি।’
গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রাম থেকে খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহি ও মেয়ে তাসনিমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহিনুর রহমান ছোট ভাই রায়হানুল ইসলাম জানান, বাড়িতে মা ও বড় ভাইয়ের পরিবারের চারজনসহ তারা ছয়জন থাকতনে। মা কাল আত্মীয়ের বাড়িতে ছিলেন। তিনি (রায়হানুল) ছিলেন পাশের ঘরে। ভোরে পাশের ঘর থেকে তিনি বাচ্চাদরে গোঙানির (আওয়াজ) শব্দ শুনতে পান। তাৎক্ষণিকভাবে এগিয়ে দেখেন ঘরের বাইরে থেকে আটকানো। দরজা খুলে দেখা যায় বীভৎস দৃশ্য। এর কিছুক্ষণ পর বাচ্চারাও মারা যায়।
জায়গা-জমি নিয়ে পাশের কিছু ব্যক্তির সঙ্গে তাদের বিরোধ ছিল। তবে কারা এ ঘটনা ঘটালো তা বুঝতে পারছেন না বলে জানান রায়হানুল ইসলাম।
কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল জানিয়েছিলেন, নিহতদের ঘরের চিলেকোঠার দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে, ছাদের চিলেকোঠার দরজা দিয়ে হত্যাকারীরা ঘরের মধ্যে প্রবেশ করে এ ঘটনাটি ঘটনায়।
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান




