ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৪৮:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

একদিনে আরও ৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ১৭ জন ও ঢাকার বাইরে ৩১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি ২০২৩ সালের প্রথম দুই দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৭ ডেঙ্গু রোগী। এরমধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬০ জন। আর ঢাকার বাইরে চিকিৎসাধীন ৬৭ জন।

সদ্য সমাপ্ত ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ২৮১ জনের মৃত্যু হয়েছে।

এর আগে ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মৃত্যু হয় ১০৫ জনের।