ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৪৮:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

একদিনে করোনায় শনাক্ত ১৫ রোগী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৪৬ জন হয়েছে। এই সময়ে করোনায় মৃত্যু হয়নি কারও। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৩৯ জনে রয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৭টি নমুনা পরীক্ষা করে নতুন ১৫ জন রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার ০ দশমিক ৪৯ শতাংশ। আগেরদিন এই হার ছিল ০ দশমিক ৪৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৯৬ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৭ হাজার ৪৪৭ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১১ জন ঢাকার বাসিন্দা। এছাড়া সিলেটে তিনজন এবং সিরাজগঞ্জে একজন নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশের বাকি ৬১ জেলায় নতুন করে কারও করোনা শনাক্ত হয়নি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।