ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২২:২২:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

একযুগ পর ফের বড় পর্দায় অপি করিম

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৪ এএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। প্রায় ১৫ বছর পর ২০১৮ সালের নভেম্বরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। ছবির নাম ‘ডেব্রি অব ডিজায়ার’। চলতি বছরের প্রথমভাগেই সে ছবিটির শুটিং শেষ করা হয়েছে। যৌথ প্রযোজনার ছবিটি নির্মাণ করেছেন কলকাতার ইন্দ্রনীল রায়।

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজান হয়েছে ছবিটির চিত্রনাট্য। এ ছবিতে অপির চরিত্রের নাম সোমা। সে কলকাতার বাসিন্দা এবং বিবাহিত। স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। তবে স্বামী বেকার। সন্তানকে স্কুলে পড়াতেন চান ইংলিশ মিডিয়ামে পড়াতে চাকরি করেন সোমা (অপি করিম) এভাবেই এগিয়েছে সিনেমার গল্প।

কলকাতা এবং ঢাকা মিলিয়ে ছবিটির শুটিং হয়েছে। সম্প্রতি ছবিটির ডাবিংয়ের কাজ শেষ হয়েছে। প্রযোজনা সূত্রে জানা গেছে, ছবিটি আগামী বছরের মার্চে মুক্তি পাবে।

ছবিতে অভিনয় প্রসঙ্গে অপি করিম বলেন, এ ছবির গল্প এবং আমার অভিনীত চরিত্র, দুটোই ভালো লেগেছে। নির্মাতার কারণে ছবিটিতে আমার কাজ করা। অনেক মন দিয়ে কাজ করেছ। আশাকরি ছবিটি দর্শকের ভালো লাগবে। প্রসঙ্গত, ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ ছবিতে সর্বশেষ অভিনয় করেন অপি করিম।

-জেডসি