একসঙ্গে ১০ সন্তান জন্ম দিয়ে রেকর্ড গড়লেন আফ্রিকান নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ৯ জুন ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
একসঙ্গে দশ সন্তানের জন্ম দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার এক নারী। গত সোমবার দেশটির রাজধানী প্রিটোরিয়া শহরের বাসিন্দা ৩৭ বছরের গোসাইম থামারা শিথোল জন্ম দিয়েছেন ৭ ছেলে ও ৩ মেয়ে সন্তানের। বিশ্বে একসঙ্গে দশ সন্তানের জন্ম দেয়ার ঘটনা এটাই প্রথম।
গোসাইম থামারা ১০ বাচ্চার জন্ম দিয়ে গতমাসেই আরেক নারীর একসঙ্গে ৯ বাচ্চার জন্মের বিশ্বরেকর্ড ভেঙেছেন। গত মে মাসে মরক্কোর এক হাসপাতালে মালির বাসিন্দা হালিমা সিসে একসঙ্গে ৯ বাচ্চার জন্ম দিয়েছিলেন।
তবে গোসাইমের এই বিশ্বরেকর্ড শুধু তাকে ও বিশ্বকে নয়; বরং চিকিৎসকদেরও চমকে দিয়েছে। কারণ তারা যখন স্ক্যান করেছিলেন তখন তার গর্ভে ধরা পড়েছিল ৬ সন্তান। স্ক্যানের সময় ৪ সন্তানকে বোঝাই যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শেষ মুহূর্তের স্ক্যানে যদিও ধরা পড়েছিল ৬ নয়, ৮ সন্তান রয়েছে গোসাইমের গর্ভে। কিন্তু পরে একসঙ্গে ১০ সন্তানের জন্ম দেন গোসাইম থামারা।
গোসিয়া বলেন, ‘প্রথমদিকে চিকিৎসকরা জমজ সন্তান বলছিলেন। কিন্তু দশটি সন্তান কীভাবে আমার গর্ভে ৩৬ সপ্তাহ ছিল তা অকল্পনীয়। আমি অসুস্থ ছিলাম, এটা আমার জন্য কঠিন সময় ছিল। আমি কেবল ইশ্বরের কাছে প্রার্থনা করি, যেন আমার সব সন্তান সুস্থ থাকে। আমি ও আমার সন্তানরা এখন সম্পূর্ণ সুস্থ। আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাই।’
প্রিটোরিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের উপ-প্রধান অধ্যাপক ডিনি মাওলা বলেন, গোসিয়ার ১০ সন্তান জন্ম দেয়ার ঘটনা বিরল। সাধারণত ঈশ্বরের সহযোগিতা ছাড়া এমন ঘটনা ঘটে না। নবজাতকদের আগামী কয়েক মাস ইনকিউবেটরে রেখে ওজন ঠিক করতে হবে। কারণ তারা গর্ভাবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ ছিল। সূত্র : আইওএল
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











