একসঙ্গে ৩ সন্তানের জন্ম, নাম রাখলেন স্বপ্ন-পদ্মা-সেতু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৮ পিএম, ১৯ জুন ২০২২ রবিবার
ফাইল ছবি
নারায়ণগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। এই খুশিতে সন্তানদের নাম রেখেছেন স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে ‘স্বপ্ন, পদ্মা ও সেতু’।
রোববার (১৯ জুন) বিকেলে সন্তানদের বাবা আশরাফুল ইসলাম অপু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৮ জুন) নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে এক ছেলে ও দুই মেয়ে জন্ম দেন তিনি। তবে বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।
তিন নবজাতকের মা হলেন, নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকার আশরাফুল ইসলাম অপুর স্ত্রী অ্যানি বেগম।
জানা গেছে, শনিবার (১৮ জুন) আশরাফুল-অ্যানি দম্পতি ছেলের নাম রেখেছেন ‘স্বপ্ন’। আর দুই মেয়ের নাম রেখেছেন ‘পদ্মা’ ও ‘সেতু’, যা একসঙ্গে হয় স্বপ্নের পদ্মা সেতু।
আশরাফুল ইসলাম অপু বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের মাসে আমার স্ত্রী একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছে। এ জন্য ডাক্তার শখ করে তাদের নাম রেখেছেন স্বপ্নের পদ্মা সেতু। আমাদের কাছেও নামটি পছন্দ হয়েছে।
ডা. বেনজির হক পান্না বলেন, ওই নারী শুরু থেকেই আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরিপূর্ণ সময় নিয়ে তিন নবজাতকের জন্ম হয়েছে। তাদের শারীরিক কোনো সমস্যা নেই। নরমাল ডেলিভারি করা যেত। কিন্তু পেশেন্টের তাগিদে সিজার করতে হয়েছে। একসঙ্গে ৩ সন্তান পেয়ে তারা সবাই খুশি।
তিনি আরও বলেন, চলতি মাসে পদ্মা সেতু উদ্বোধন হবে। একসঙ্গে তিন নবজাতকের জন্ম। এ কারণে এটাকে স্মরণীয় রাখার জন্যই স্বপ্নের পদ্মা সেতুর নামকরণ হিসেবে নবজাতকদের নাম রাখা হয়েছে।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও










