একুশে পদকপ্রাপ্ত নাট্যশিল্পী লাকী ইনাম
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ফাইল ছবি
দেশের নাট্যজগতের এক কিংবদন্তী অভিনয় শিল্পী লাকী ইনাম। নাট্যশিল্পে বিশেষ অবদানের জন্য এবছর সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০১৯’ পেয়েছেন তিনি। লাকী ইনাম একাধারে অভিনেত্রী, নাট্যকার ও নাট্য নির্দেশক। গত শতাব্দীর সত্তর ও আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি। বহুমাত্রীক চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন ব্যাপক প্রশংসা।
গুণি এই অভিনেত্রী যেমন টেলিভিশনের জনপ্রিয় মুখ তেমনি মঞ্চেও। তিনি অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের বহুব্রীহি, অয়োময় ও কোথাও কেউ নেইসহ আরো অন্য পরিচালকের অসংখ্য জনপ্রিয় নাটকে।
তিনি নিজে পরিচালনা করেছেন বেশকিছু ধারাবাহিক নাটক। তার মধ্যে ‘আমাদের আনন্দ বাড়ি’ নাটকটি অন্যতম।
তবে টেলিভিশন নাটকে কাজ করলেও শুরুটা হয়েছিলো তাঁর মঞ্চের মাধ্যমেই। মঞ্চে অভিনয় জীবন শুরু করেন ১৯৭২ সালে ‘নাগরিক নাট্য সমুদ্র’ নাট্যদলের মাধ্যমে। এরপর পরিচালনা করেছেন বেশকিছু জনপ্রিয় মঞ্চনাটক। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, আমি বীরাঙ্গনা বলছি, শারমা, প্রাগৈতিহাসিক, সেইসব দিনগুলি, বিদেহ ও মুক্তির উপায়। মঞ্চে অসাধারণ অভিনয়ের জন্য ১৯৮৪ সালে পেয়েছেন ‘এওয়ার্ড অব অনার’ পুরস্কার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে পেয়েছেন ‘শিল্পকলা পদক ২০১৪’।
লাকী ইনামের জন্ম ১৯৫২ সালের ৬ সেপ্টেম্বর। বাবা-মা দুজনেই ছিলেন শিল্পের প্রতি অনুরাগী। আর তাই ছোটবেলাতেই শিখেছেন নাচ ও গান। পাশাপাশি শিখেছেন ভরত নাট্যম, কত্থক ও মণিপুরী নৃত্য। বাবা ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। বাবার চাকরির সুবাদে ছোটবেলা কেটেছে বিভিন্ন জেলা শহরের বৈচিত্র্যময় প্রকৃতির মাঝে। সেই প্রভাবই পড়েছে তাঁর নাট্যজীবনেও। সেজন্যই হয়তো মঞ্চ হোক আর টেলিভিশন দু’মাধ্যমেই তিনি দেখিয়েছেন বৈচিত্র্যময় অভিনয় প্রতিভা।
গুণি এই অভিনয় শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেছেন। বর্তমানে দায়িত্ব পালন করছেন নাগরিক নাট্যাঙ্গনের সাধারণ সভাপতি হিসেবে। দাম্পত্য সঙ্গী হিসেবে পেয়েছেন আরেকজন গুণি অভিনেতা ইনামুল হককে। বড় মেয়ে হৃদি হকও একাধারে অভিনয় করছেন মঞ্চ ও টেলিভিশনে। অত্যন্ত দক্ষতার সাথে করে চলেছেন নির্দেশনার কাজটিও। এককথায় সবদিক থেকেই সফল গুণি অভিনেত্রী লাকী ইনাম।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







