এখনই বনানীর বাসা ছাড়ছেন না পরীমনি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি।
প্রায় একমাস কারাভোগের পর বুধবার সকালে মুক্ত হয়েই বনানীর বাসায় ফেরেন পরীমনি। সেখানে পৌঁছেই গণমাধ্যমকে জানান বাসাটি ছেড়ে দেওয়ার নোটিশ পেয়েছেন। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেন পরী। তবে রাত ৯টার দিকে গণমাধ্যমকে ফোন করে পরীমনি জানান, বিষয়টি নিয়ে বাড়িওয়ালার সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। গণমাধ্যমে বিষয়টি নিয়ে ‘ভুল’ বার্তা গেছে।
বাড়িওয়ালার পক্ষ নিয়ে পরীমনি বলেন, ‘আমার বাড়িওয়ালা আন্টি আমাকে কী পরিমাণ সাপোর্ট দেন সবসময়, সেটা আসলে বলে বুঝানো যাবে না। আমি এই বাসায় আজীবন থাকলেও তিনি আমাকে বেরিয়ে যেতে বলবেন না। কিন্তু বাসায় ঢুকেই যখন ছাড়ার কথাটি শুনলাম-তখন আমি আসলে হতাশ হয়ে পড়ি।’
পরী আরও বলেন, ‘পরে আমি বাড়িওয়ালা আন্টির সঙ্গে কথা বলে বুঝতে পারি আসল ঘটনা। উনারা আসলে আমাকে সে অর্থে বাসা ছাড়তে বলেননি। আন্টি আমাকে বললেন, গত এক মাস ধরে প্রতিদিন যেভাবে লোকজন এখানে ভিড় করছেন, তাতে করে বাড়ির অন্য বািসন্দােদর স্বাভাবিক জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে জন্য অনেক ফ্ল্যাট মালিক ও ভাড়াটিয়াদের খানিক অভিযোগও রয়েছে।’
এর আগে বাসা ছাড়ার নোটিশ পেয়েছেন উল্লেখ করে পরীমনি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি এখন বাসা পাবো কোথায়? থাকি বৃদ্ধ নানাকে নিয়ে। আমার তো আর কেউ নেই।’
বুধবার রাতে দুপক্ষই বিষয়টি নিয়ে কথা বলেন। পরে বাড়িওয়ালার কথাকে সঠিক উল্লেখ করে পরীমনি গণমাধ্যমকে বলেন, ‘আন্টির এই কথাগুলো একদম সত্যি। আমি নিজেও সিকিওর না এই বাসাতে। কারণ, পৃথিবীর অর্ধেক মানুষ এখন এই বাসার ঠিকানা জানে। ফলে আজ হোক কাল হোক আমাকে ঠিকানাটা বদলাতেই হবে।’
নিজে এই বাসায় থাকার জন্য আর আগ্রহী নন। তবে এখনই সেটি ছাড়ছেন না বলে জানান পরীমনি।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










