এনসিসি’র প্রতি ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধাদের নামফলক হবে: আইভী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ১১ মে ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, অচিরেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নাম ফলক দৃশ্যমান হবে।
তিনি বলেন, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদগুলোর ওয়ার্ডে-ওয়ার্ডে বীর মুক্তিদ্ধোদের নাম ফলক স্থাপনের নির্দেশনা দিয়েছে সরকার। যদিও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আবেদনের প্রেক্ষিতে আরো দেড় বছর আগেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এ বিষয়ে কাজ শুরু করেছে।
আজ বুধবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন-শাহ্ শরীফুন নেছা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, ব্যাগ, গল্পের বই ও চকলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সুবিধাপ্রাপ্ত, সুবিধা বঞ্চিত সকল শিশুর শিক্ষার ব্যাপারে আন্তরিক। প্রধানমন্ত্রীর দেয়া তহবিলের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শিক্ষার ক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে নারায়ণগঞ্জের সুইপার কলোনীতে একটি স্কুল পরিচালনা করা হয় জানিয়ে তিনি বলেন, এনসিসি’র উদ্যোগে আরো চারটি স্কুল গড়ে তোলার কাজ চলছে।
নারায়ণগঞ্জ নগর ভবনের সভা কক্ষে এ অনুষ্ঠান হয়। নারায়ণগঞ্জের হেরিটেজ স্কুল তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিনাবেতনে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে। এসব শিক্ষার্থীদের মধ্যে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক শরীফ উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক সংবাদের চিফ রিপোর্টার সালাম জুবায়ের, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা, সদর উপজেলা কমান্ডার শাজাহান ভূইয়া জুলহাস, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাজিব, এনসিসি কাউন্সিলর মনিরুজ্জামান মনির প্রমুখ।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




