এপ্রিলে বিয়ে করছেন মালাইকা-অর্জুন!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার
সালমান খানের ভাই আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা এবং শ্রী দেবীর সৎ ছেলে অর্জুন কাপুর বিয়ে করতে যাচ্ছেন।
আরবাজের সঙ্গে সংসার পেতেছিলেন মালাইকা অরোরা। কিন্তু নানা দ্বন্দের জেরে ২০১৬ সালে ডিভোর্স হয়ে গেছে এই দুই তারকার। সাবেক স্বামী আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরেই মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের সম্পর্ক সামনে আসে। বলিউডের মোস্ট আলেজেড কাপলদের মধ্যে আপাতত শিরোনামে আছেন তারা।
শোনা যাচ্ছে, আগামী এপ্রিল মাসেই বিয়ে করতে যাচ্ছেন তারা। ভারতীয় এক সংবাদমাধ্যম বলছে, ‘মালাইকা ও অর্জুন এপ্রিলে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। খ্রিষ্টান ধর্ম মতে নাকি বিয়ে করবেন তারা।
গেল বছর ল্যাকমে ফ্যাশন উইকের সময় অর্জুন-মালাইকার প্রেমের গুঞ্জন শুরু হয় । ফ্যাশন শোতে দুজনকে পাশাপাশি দেখা যায়। পরে মালাইকার জন্মদিনে মিলানেও হাজির হন অর্জুন। মুম্বাইয়ে ফেরার সময় মিলান বিমানবন্দরে এ জুটিকে হাত ধরা অবস্থায় দেখা গেলে তাদের প্রেমের গুঞ্জন বাড়ে।
এখানেই শেষ নয়, আবু জানি ও সন্দীপ কোসলার দীপাবলীর পার্টিতেও একসঙ্গে গিয়েছিলেন তারা। সঞ্জয় কাপুরের স্ত্রী মাহীপ কাপুরের পার্টির একটি ছবিতেও অর্জুন-মালাইকাকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়।
সম্প্রতি ‘কফি উইথ করন’ টক শোয়ের সেরা এন্টারটেইনারকে তা নির্বাচনের জন্য কিরণ খের, মালাইকা আরোরা, বীর দাশ ও কমেডিয়ান মল্লিকা দুয়াকে একটি পর্বে আমন্ত্রণ জানিয়েছেন করন জোহর। এ পর্বের একটি প্রোমো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রোমোতে দেখা যায়-করন জোহর জুরিদের কাছে এ সিজনের সেরা পারফর্মারের (পুরুষ) নাম জানতে চাইছেন। জবাবে কিরন খের অর্জুন কাপুরের নাম বলেন। তখন পাশ থেকে মালাইকা বলেন, ‘আমি অর্জুনকে পছন্দ করি, সেটা এভাবে হোক অথবা অন্যভাবে।’
করন জোহরের ‘কফি উইথ করন’ টক শোতে হাজির হয়েছিলেন অর্জুন। সঙ্গে ছিল তার বোন জানভি কাপুর। এক পর্যায়ে অর্জুনকে সঞ্চালক করন জিজ্ঞেস করেন, তিনি বর্তমানে সিঙ্গেল কিনা?
জবাবে এই অভিনেতা বলেন, ‘না, আমি সিঙ্গেল নই।’ বিয়ের জন্য প্রস্তুত কিনা, জানতে চাইলে অর্জুন বলেন, ‘হ্যাঁ, আগে ছিলাম না। এখন প্রস্তুত।’
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ