ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ৮:২২:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার

এবছর জয়পুরহাটে ৩১০ মন্ডপে দুর্গাপূজা হবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এ বছর জয়পুরহাটে ৩১০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যা গত বছরের তুলনায় ৯টি বেশি। সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তাই দুর্গোৎসব সফল করতে নানা কার্যক্রম চলছে। জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরা সহ সংশ্লিষ্ট সকলেই প্রতিমা তৈরির বিষয়গুলো মনিটরিং করছেন সার্বক্ষণিক।
জেলার গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এবার ৩১০ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে সদরে ৯৮টি, কালাই উপজেলায় ৩৪ টি, ক্ষেতলাল উপজেলায় ৪৫ টি, আক্কেলপুর উপজেলায় ৪৮ টি ও পাঁচবিবি উপজেলায় ৮৫ টি।
ইতোমধ্যে দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আগামী সপ্তাহ থেকেই রঙ দেয়ার কাজ শুরু করবেন বলে জানান- মাদারগঞ্জ দুর্গা মন্দিরের কারিগর নারু পাল।  
আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দূর্গাপুজার ধর্মীয় উৎসব শুরু হবে বলে জানান পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হৃষিকেশ সরকার। জয়পুরহাট জেলায় শান্তিপূর্ণ পরিবেশ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরা সহ সংশ্লিষ্ট সকলেই প্রতিমা তৈরির বিষয়গুলো মনিটরিং করছেন।  
প্রতিটি দূর্গা মন্ডপে তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। পুলিশ, আনসার, সাদা পুলিশের পাশাপাশি সাধারন পুলিশ ও র‌্যাবের টহল দল থাকবে। এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত থাকবে সার্বক্ষণিক। দুর্গোৎসব সফল করতে পুলিশের একটি মনিটরিং টিমও কাজ করবে বলে জানান পুলিশ সুপার নূরে আলম।