ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৯:০৬:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

এবার অন্যরকম এক বিশ্বরেকর্ড গড়লেন সিডনি!

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১১ পিএম, ২৭ জুন ২০২২ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

এবার অন্যরকম এক বিশ্বরেকর্ড! গত বছর টোকিও অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণপদক জয়ের পথে ৫১.৪৬ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলাফলিন। অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার পরও আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট কাটতে শনিবার তাকে নামতে হয়েছিল ট্রায়ালে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করতে ইউএস চ্যাম্পিয়নশিপে সেরা তিনে থাকতে হতো। ম্যাকলাফলিন কোনো ঝুঁকি নেননি। গতির ঝড়ে নিজের আগের বিশ্বরেকর্ড ভেঙে তিনি প্রথম হয়েছেন। এবার সময় নিয়েছেন ৫১.৪১ সেকেন্ড। এ নিয়ে তিনবার ৪০০ মিটার হার্ডলসের বিশ্বরেকর্ড ভাঙলেন ২২ বছর বয়সী ম্যাকলাফলিন। এবার তার লক্ষ্য স্বদেশি ডালিলাহ মুহাম্মদকে সিংহাসনচ্যুত করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।