ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৬:২৯:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

এবার একুশে বইমেলা কোথায়, জানালেন উপদেষ্টা ফারুকী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অমর একুশে বইমেলার আয়োজন নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

ফারুকী বলেন, বইমেলা আয়োজনে কোনো সমস্যা হবে না। সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলার আয়োজন করা হবে।

তবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গত ৬ নভেম্বর বাংলা একাডেমিকে চিঠি দিয়ে একুশে বইমেলার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ না দেয়ার তথ্য জানায়। চিঠিতে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই অমর একুশে বইমেলা, ২০২৫ আয়োজন করতে হবে।

এ অবস্থায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বুধবার সবাইকে আশ্বস্ত করে বলেন, উদ্যানেই বই মেলার আয়োজন হবে।

এদিকে দেশীয় সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার বিষয়ে সবাই মিলে কাজ করতে হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা হবে। কাউকে কোনো বাধা দেয়া হবে না। কারো কোনো বর্ণ, ধর্মের বিষয়ে কোনো আক্রমণ করা হবে না।

ফারুকী বলেন, বাংলাদেশে বহু ধর্ম, বহু ভাষা, বহু জাতি গোষ্ঠী এক জায়গায় থাকে এবং সম্প্রীতির কথা বলে। তাই বাইরে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার করা হয় তা মিথ্যা প্রমাণ করাই এ সরকারের কাজ হবে।