ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১২:২৩:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

এবার কলকাতার চলচ্চিত্রে তারিন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

অভিনেত্রী তারিন জাহান

অভিনেত্রী তারিন জাহান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। এবার নিজ দেশের আঙিনা ডিঙিয়ে কলকাতার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাম ‘এটা আমাদের গল্প’। চলচ্চিত্রটি নির্মাণ করবেন কলকাতার অভিনেত্রী মানসী সিনহা। এটি তার প্রথম নির্মাণ। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ওপার বাংলায় শুরু হচ্ছে এর শুটিং।

তারিন বলেন, ‘এই চলচ্চিত্রে কাজ করার বিষয়ে প্রায় দুই মাস আগ থেকে কথাবার্তা হচ্ছিল। গত সপ্তাহে কাজটি চূড়ান্ত হয়েছে। পরিচালক নিজেও একজন সু-অভিনেত্রী। তার প্রথম কাজ এটি। সব মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গল্পটি কলকাতার হলেও আমার চরিত্রটি বাংলাদেশি মেয়ের। এতে আমার বিপরীতে থাকবেন দেবদূত ঘোষ। এই অভিনেতার সঙ্গে বছর দুয়েক আগে ভালোবাসা দিবসের একটি নাটকে কাজ করেছিলাম।’

‘এটা আমাদের গল্প’ প্রযোজনা করছে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্ট। এর কাহিনি গড়ে উঠেছে ঢাকা ও কলকাতার দুই পরিবারের গল্প নিয়ে। তারিন ও দেবদূত ঘোষের পাশাপাশি এতে আরও অভিনয় করবেন শাশ্বত চ্যাটার্জি, পূজা কর্মকার, কণিকা ব্যানার্জি, সঞ্জীব শর্মা, খরাজ মুখার্জি প্রমুখ।