এবার দশ তারকার কণ্ঠে ‘ও আমার দেশের মাটি’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫০ পিএম, ১৯ মার্চ ২০২১ শুক্রবার
এবার দশ তারকার কণ্ঠে ‘ও আমার দেশের মাটি’
বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নতুন সংগীতায়োজনে তৈরি হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য সৃষ্টি ‘ও আমার দেশের মাটি’। আর এতে কণ্ঠ দিয়েছেন দেশের অন্যতম ১০ জন কণ্ঠশিল্পী।
জয় শাহরিয়ারের পরিকল্পনা, সমন্বয় ও সংগীতায়োজনে নতুন আবহে তৈরি হলো গানটি। এতে আয়োজক জয় ছাড়াও কণ্ঠ দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শফিক তুহিন, এলিটা করিম, কিশোর দাস, সোমনুর মনির কোনাল ও রেহান রাসুল।
আলিশা মার্টের পৃষ্ঠপোষকতায় গানটির অডিও তৈরির পাশাপাশি চলছে ভিডিও তৈরির প্রক্রিয়াও। আজব কারখানার ব্যানারে এটি নির্মাণ করছেন বর্ণ চক্রবর্তী।
জয় শাহরিয়ার জানান, ২৬ মার্চকে লক্ষ্য করে দু’দিন আগেই (২৪ মার্চ) আজব রেকর্ডসের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ পাচ্ছে।
এ আয়োজন প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে একটি স্মরণীয় কাজ করবার ইচ্ছে ছিল। সেই ইচ্ছে থেকেই রবি ঠাকুরের এই অসাধারণ দেশের গানটিকে বেছে নেওয়া। চেষ্টা করেছি কথা-সুর অবিকল রেখে নতুন সংগীতায়োজন করার। যারা আমার এই স্বপ্নের আয়োজনে শামিল হয়েছেন, সকল শিল্পীর প্রতি কৃতজ্ঞ আমি। আলিশা মার্টকে ধন্যবাদ জানাই, এই বিশেষ আয়োজনে পাশে থাকার জন্য।’
জয় আরও জানান, এই বিশেষ কাজটি তারা উৎসর্গ করছেন দেশের সকল বীর মুক্তিযোদ্ধাকে।
ফেসবুক-ইউটিউব ছাড়াও ২৬ মার্চ থেকে শ্রোতারা বিশ্বজুড়ে সকল গুরুত্বপূর্ণ গানভিত্তিক স্ট্রিমিং সাইটে এ গানটি শুনতে পাবেন বলে নিশ্চিত করেছে আজব রেকর্ডস।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










