ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:০৪:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

এবার ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘নির্ঝর’

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ২৮ জুন ২০২৫ শনিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতিভারী মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’। এটি চলতি বছরের সপ্তম বৃষ্টিবলয় এবং তৃতীয় মৌসুমি বৃষ্টিবলয়। এই বৃষ্টিবলয় ২৮ জুন দেশের উপকূলীয় এলাকা থেকে শুরু হয়ে আগামী ৫ জুলাই রাজশাহী বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

এটি একটি আংশিক বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে দেশের বেশ কিছু এলাকা বৃষ্টিহীন থাকতে পারে এবং এই বৃষ্টি বলয়ে দেশের ৬০ শতাংশ এলাকায় কম বেশি বৃষ্টি হতে পারে।

বিডব্লিউওটি জানিয়েছে, দেশের সমগ্র উপকূলীয় এলাকায় সর্বাধিক সক্রিয় থাকলেও বৃষ্টিবলয়টি বেশ সক্রিয় থাকবে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগেও; আর মাঝারিভাবে সক্রিয় থাকবে সিলেট বিভাগে।

এছাড়া রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারিভাবে সক্রিয় থাকবে এটি।

এ সময় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও কমবেশি বজ্রপাত হতে পারে। পাশাপাশি বড় কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে মাঝারি ঝড় বয়ে যেতে পারে। আর মৌসুমি বায়ুচাপের তারতম্যের কারণে বেশিরভাগ সময়ই সাগর কিছুটা উত্তাল থাকতে পারে।