এবার নতুন পরিচয়ে অভিনেত্রী সামান্থা আক্কিনেনি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ৭ সেপ্টেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
রুপালী পর্দায় অভিনয়ের পাশাপাশি ব্যবসায় পেশার সঙ্গে জড়িত আছেন এমন তারকার সংখ্যা নেহাত কম নয়। নিজেদের অভিনয় গুণে ভক্তদের মনে জায়গা করেছেন, পেয়েছেন ব্যবসাতেও সাফল্য। এ তালিকায় শীর্ষে আছেন বলিউড সুলতান সালমান খান, শিল্পা শেট্টি, সুস্মিতা সেনের মতো তারকারা। এবার সে তালিকায় নিজের নাম লেখালেন দক্ষিনী অভিনেত্রী সামান্থা আক্কিনেনি।
ক্যারিয়ারে বহু ব্যবসা সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন সামান্থা আক্কিনেনি। অভিনয় তো বটেই, নিজের মিষ্টি হাসিতে মন জয় করেছেন অসংখ্য সিনেপ্রেমীদের। এবার নতুন পরিচয়ে হাজির হলেন তিনি। ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করলেন ‘মার্শাল’ খ্যাত এই চিত্রতারকা।
সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন সামান্থা। সেখানে তার ফ্যাশন ব্যান্ড ‘সাকি’র ঘোষণা দিয়ে লিখেছেন, দীর্ঘ প্রতিক্ষার পর ‘সাকি’ চলে এসেছে। এটা আমার অনেকদিনের স্বপ্ন। যেটা আমার ক্যারিয়ার ও ফ্যাশনের প্রতি ভালোবাসার প্রতিফলন। আশা করছি, সবাই এটি পছন্দ করবেন।
সামান্থা আরও জানান, খুব শিগগিরই ‘সাকি’র পথচলা শুরু হবে। এই ব্র্যান্ডের প্রতিটি পণ্য সকলের ক্রয়সাধ্যের মধ্যে থাকবে। পাশাপাশি এই ব্র্যান্ডের অধিকাংশ পোশাকের ডিজাইনে অভিনেত্রীর যে অবদান রয়েছে সেকথাও জানাতে ভোলেননি দক্ষিনী এই তারকা।
কাজের ক্ষেত্রে সামান্থা আক্কিনেনিকে সবশেষ দেখা গিয়েছে ‘জানু’ সিনেমাতে। এতে তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন স্বরানন্দ। এছাড়াও সামান্থা ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমাতে অভিনয় করবেন।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’






