এবার নিজের ঘরেই হবে ভার্চুয়াল আড্ডা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মেটা তাদের ভার্চুয়াল রিয়েলিটির (ভিআর) দুনিয়ায় বড় পরিবর্তন আনছে। এত দিন মেটার হাইপারস্কেপ প্রযুক্তি ব্যবহার করে নিজের ঘরের ভার্চুয়াল রূপ কেবল একা একাই দেখা যেত। এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে প্রতিষ্ঠানটি চালু করেছে নতুন সুবিধা। বন্ধুবান্ধবকে নিয়ে একই ভার্চুয়াল রুমে আড্ডা দেওয়া যাবে।
মেটার ব্লগ পোস্টে জানানো হয়েছে, হাইপারস্কেপ রুমে এখন থেকে সর্বোচ্চ আটজন একসঙ্গে প্রবেশ করতে পারবেন। ভবিষ্যতে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। কোয়েস্ট থ্রি বা কোয়েস্ট থ্রি এস হেডসেট ব্যবহার করে ঘরের প্রতিটি কোণ স্ক্যান করে যে ডিজিটাল কপি তৈরি হয়। সেখানে আগে কেবল একা সময় কাটানো যেত। এখন একটি বিশেষ লিংক শেয়ার করলেই বন্ধুরা নিজের ভিআর হেডসেট বা মেটা হরাইজন মোবাইল অ্যাপ ব্যবহার করে সেই ভার্চুয়াল ঘরে ঢুকে পড়তে পারবেন।
নতুন সংস্করণে দৃশ্যমান আরও বাস্তবধর্মী করতে ‘অন–ডিভাইস রেন্ডারিং’ যোগ করেছে মেটা। অর্থাৎ প্রতিটি হাইপারস্কেপ রুম এখন আরও বিস্তারিত ও প্রাকৃতিক দেখা যাবে। পাশাপাশি যুক্ত করা হয়েছে স্থানভেদে শব্দ শোনার সুবিধা। যা ভার্চ্যুয়াল আড্ডাকে আরও বাস্তব অনুভূতি দেবে।
যদিও ফিচারটি এখনই সবার জন্য চালু হয়নি। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে আগামী কয়েক মাসের মধ্যে এটি বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে। ব্যবহারকারীরা ফিচারটি পাওয়ার পর আবার নতুন করে ঘর স্ক্যান করতে হবে। যাতে শেয়ারযোগ্য ভার্চ্যুয়াল রুম তৈরি করা যায়।
মেটার মুখপাত্র রেশেল হোল্ম বলেন, “ফিচারটি ধীরে ধীরে চালু হচ্ছে। সবাইকে একসঙ্গে দেওয়া সম্ভব নয়। তবে যারা পাচ্ছেন, তারা খুব দ্রুতই বন্ধুদের সঙ্গে নিজেদের ঘরে তৈরি ভার্চুয়াল রুমে আড্ডা দিতে পারবেন।”
হাইপারস্কেপকে কেন্দ্র করে মেটা যে বড় পরিকল্পনা করছে, সেটিও স্পষ্ট করেছে কোম্পানি। তাদের মতে, মেটাভার্সে অভিজ্ঞতা বৈচিত্র্যময় হওয়া জরুরি। কখনো ব্যবহারকারী নতুন গেম বা অনন্য ভিআর জগতে ঘুরে বেড়াতে চাইবেন। আবার কখনো বাড়ির ডিজিটাল প্রতিরূপে প্রিয়জনদের সঙ্গে একান্ত আড্ডা দিতে চাইবেন। হাইপারস্কেপ ঠিক সেই জায়গাটিই পূরণ করছে।
প্রযুক্তিবিষয়ক বিশ্লেষকেরা বলছেন, হাইপারস্কেপ মেটার ভিআর প্রযুক্তিকে এক ধাপ এগিয়ে নিল। এর আগে যেসব ডেমো ভিডিও প্রকাশ পেয়েছে, সেগুলোতে দেখা যায় স্ক্যান করা ঘরের সূক্ষ্ম বিবরণও যথেষ্ট নিখুঁতভাবে ফুটে উঠেছে।
সব মিলিয়ে বলা যায়, হাইপারস্কেপ ভিআর অভিজ্ঞতায় এক নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে। যেখানে দূরত্ব বাধা নয়, বরং নিজের ঘরের ডিজিটাল রূপই হয়ে উঠতে পারে বন্ধুদের নতুন আড্ডাখানা।
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের





