এবার পর্যটন জেলা কক্সবাজার লকডাউন
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৭ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার
এবার পর্যটন জেলা কক্সবাজার লকডাউন
করোনাভাইরাস সংক্রমণ রোধে পর্যটন জেলা কক্সবাজারকে লকডাউন ঘোষণা করছে প্রশাসন। কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে তার অফিসিয়াল ফেসবুক আইডি ‘ডিসি কক্সবাজার’ থেকে এ ঘোষণা দেন।
ফেসবুকে দেয়া এ স্ট্যাটাসে জেলা প্রশাসক আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন।
স্ট্যাটাসে লেখা হয়, ‘জনস্বার্থে কক্সবাজারকে লকডাউন করা হলো। এখন থেকে এ জেলায় সব আগমন ও বহির্গমন নিষিদ্ধ। আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে কামাল হোসেন বলেন, ‘আমরা কক্সবাজারবাসীকে করোনাভাইরাসের কবল থেকে মুক্ত রাখতে চাই। আমরা চাই এ জেলার একজন মানুষও যেন এ ভাইরাসে আক্রান্ত না হোন। তাই বাইরে থেকে কোনো মানুষ যেন জেলার ভেতরে আসতে না পারেন আর কক্সবাজার থেকে কোনো ব্যক্তি যেন বাইরে যেতে না পারে সে জন্য জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বার বার মানুষকে ঘরে অবস্থানের জন্য বলছি। কারও ঘরে খাদ্য সংকট দেখা দিলে আমরা খবর পেলেই সেখানে খাদ্য পৌঁছানোর উদ্যোগ নিচ্ছি। এরপরও আমাদের আহ্বান- আপনারা ঘরে থাকুন। নিজেকে, নিজের পরিবারকে এবং দেশকে করোনাভাইরাসের কবল থেকে বাঁচান’।
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত







