এবার বাংলা ভাষায় ‘দ্য অল টাইম হিরো’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৬ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
এবার বাংলা ভাষায় ‘দ্য অল টাইম হিরো’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত ইংরেজি তথ্যচিত্র ‘দ্য অল টাইম হিরো’ এবার তৈরি হয়েছে বাংলা ভাষায়। এর বাংলা শিরোনাম দেওয়া হয়েছে ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’।
ইতিহাস গবেষক সাজেদুর রহমান ফিরোজের তত্ত্বাবধানে, নসরুল হামিদের প্রযোজনায় নির্মিত এই তথ্যচিত্র ২০১৮ সালে প্রথম প্রকাশ হয় ইংরেজি ভাষায়। এবার সেটির সঙ্গে আরও কিছু ঐতিহাসিক তথ্য-উপাত্ত সংযোজন করে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এটি বাংলায় রূপান্তরিত করা হয়েছে। এর আর্কাইভ, চিত্রনাট্য ও নির্মাণ করেছেন নোমান রবিন। আজ বিকেল ৪টা ৫ মিনিটে দীপ্ত টিভিতে তথ্যচিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
নির্মাতা নোমান রবিন বলেন, ‘বঙ্গবন্ধুকে বলা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এই ব্যাপারে লিখিত অনেক দলিল আছে। কিন্তু আজ পর্যন্ত এই শ্রেষ্ঠত্বের কোনো অডিও-ভিজ্যুয়াল দলিল নির্মিত হয়নি। নতুন প্রজন্ম এই বিষয়ে সর্ম্পূণরূপে অন্ধকারে বসবাস করছে। বঙ্গবন্ধুর হাজার বছরের শ্রেষ্ঠত্বের দলিল তো দূরের কথা তার সুবিশাল সংগ্রামী জীবনের পুরো গল্প তরুণ, যুবক, কিশোর-কিশোরী ও শিশুদের কাছে অজানা। বঙ্গবন্ধুর শৈশব-কৈশোর, কলকাতার জীবন, দেশ ভাগের ব্যথা, আওয়ামী লীগের জন্মের কথা। কীভাবে, কেন পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ হয়ে গেল আওয়ামী লীগ। কীভাবে বঙ্গবন্ধু হয়ে উঠলেন আওয়ামী লীগের প্রধান। এসব বিষয় নিরপেক্ষভাবে তুলে ধরার চেষ্টা করেছি।’
মিডিয়া বক্সের ব্যানারে ১০০ মিনিট দৈর্ঘ্যের তথ্যচিত্রের সংগীতায়োজন করেছেন তানভীর আলম সজীব। অ্যানিমেশন করেছেন মারুফ আব্দুল্লাহ। ক্যামেরায় ছিলেন জাহেদ নান্নু। সম্পাদনা করেছেন হাসান মেহেদী। তথ্যচিত্রটি টিভির পাশাপাশি দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ দেখা যাবে একই সময়ে।
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার






