এবার বিশ্বকাপ ঘরে তুলল ব্রাজিলের পথশিশুর দল
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ পিএম, ১৬ মে ২০২৬ শনিবার
প্রতীকী ছবি।
মেক্সিকোতে অনুষ্ঠিত স্ট্রিট চাইল্ড বিশ্বকাপ যেন ফুটবল, সংগীত আর আনন্দের এক মিলনমেলায় পরিণত হয়েছিল। বাসে নেচে উদযাপন করেছে ব্রাজিলের ছেলেরা, আর নিজেদের মাটিতে শিরোপা জিতে উল্লাসে মেতেছে মেক্সিকোর মেয়েরা। পুরো আয়োজনকে আরও বর্ণিল করে তুলেছিল বিশ্বখ্যাত আইরিশ সংগীতদল ইউ–টু।
বিশ্বের ২০টিরও বেশি দেশের ২৮টি দল নিয়ে পথশিশু বিশ্বকাপের পঞ্চম আসর শুরু হয় ৬ মে। বৃহস্পতিবার মেক্সিকো সিটির বাইরে তেস্কোকোতে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও ফাইনাল।
ফাইনালে উপস্থিত ছিলেন ইউ–টুর সদস্যরা। ছেলেদের শিল্ড বিভাগের ফাইনালের আগে কয়েন ছুড়ে খেলার সূচনা করেন দলের ড্রামবাদক ল্যারি মুলেন জুনিয়র। আর মাঠের পাশে বসে খেলা উপভোগ করেন বোনো, দ্য এজ ও অ্যাডাম ক্লেটন। একপর্যায়ে বোনো দর্শকদের খেলোয়াড়দের দিকে মনোযোগ দিতে ইশারাও করেন।
পথশিশু ইউনাইটেডের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা জন রো বলেন, ‘এটি পথশিশু বিশ্বকাপের পঞ্চম আসর। এর লক্ষ্য হলো তরুণদের কণ্ঠস্বর বিশ্বজুড়ে পৌঁছে দেওয়া। পরিচয়ের অধিকার, শিক্ষার সুযোগ, সহিংসতা থেকে সুরক্ষা এবং নারী-পুরুষ সমতার মতো বিষয়গুলো তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।’
তিনি আরও বলেন, `যেখানে বিশ্বকাপ আয়োজন হয়, সেখানেই আমরা এই টুর্নামেন্ট আয়োজন করি। বিশ্বের গণমাধ্যমের নজর তাদের দিকে আনার মাধ্যমে আমরা চাই পথশিশুদের কণ্ঠ আরও শক্তিশালী হোক এবং তাদের জীবনে স্থায়ী পরিবর্তন আসুক।‘
ছেলেদের কাপ বিভাগের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতে ব্রাজিল। অন্যদিকে মেয়েদের কাপ বিভাগে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক মেক্সিকো। শিল্ড বিভাগে ছেলেদের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া এবং মেয়েদের শিরোপা জেতে ব্রাজিল।
রিও ডি জেনিরোর ১৮ বছর বয়সী ব্রাজিল অধিনায়ক জোয়াও জেভি বলেন, `সবার আগে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। মেক্সিকোতে এসে সতীর্থদের সঙ্গে এই অভিজ্ঞতা পাওয়া জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। আমরা দুই বছর ধরে কঠোর অনুশীলন করেছি। এই স্বপ্ন আমরা সবাই দেখেছি।‘
তিনি আরও বলেন, `দেশের বাইরে ব্রাজিলকে প্রতিনিধিত্ব করা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা সবাই ভীষণ আনন্দিত।‘
খেলার বাইরেও অংশগ্রহণকারী খেলোয়াড়রা বিভিন্ন দেশের বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়া এবং পথশিশুদের সমস্যা নিয়ে কর্মশালায় অংশ নেওয়ার অভিজ্ঞতা ভাগ করে নেয়।
উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে। মঞ্চে গান পরিবেশন করেন মার্কিন গায়ক ও র্যাপশিল্পী পল রাসেল। আর পাশে দাঁড়িয়ে আনন্দে মেতে ওঠেন খেলোয়াড়রা।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য











