ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৪:০৮:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

এবার বোনসহ আলিয়া ভাটকে ধর্ষণের হুমকি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সাম্প্রতিক সময়ে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাসহ আরো বেশকিছু ঘটনায় অস্থিরতা শুরু হয়েছে বলিউড পাড়ায়। স্বজনপ্রীতি বা নেপোটিজমকে ধুয়ে দিয়ে অনেকে মন্তব্য করেছেন। এরমধ্যে অভিনেতা- অভিনেত্রীদের সংখ্যাই বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও জোরেসোরে চলছে সমালোচনা। তাদের আক্রোশের শিকার হচ্ছেন বলিউডের প্রথম সারির তারকারা।

নির্মাতা করণ জোহরের আলিয়া ভাটের ক্যারিয়ার গড়ে দেওয়ার অভিযোগ থেকে মহেশ ভাটের সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতা, সবটাই আলোচিত ও সমালোচিত। তাই রোশ থেকে বাদ পড়লেন না আলিয়া ভাট ও তাঁর বোন শাহিন ভাট।

মূলত শাহিনের সোশাল মিডিয়া অ্যাকাউন্টেই আসছে একের পর এক খুন ও ধর্ষনের হুমকি। এবার সেই স্ক্রিনশট শেয়ার করেই আইনি পথে চলার হুঁশিয়ারি দিলেন মহেশ কন্যা শাহিন। সোশাল মিডিয়ায় তিনি আর কোন অপ্রীতিকর মেসেজ পেলে প্রথমেই সেই ব্যক্তিকে প্রকাশ্যে আনবেন এবং তাঁর বিরুদ্ধে রিপোর্ট করবেন বলে জানান শাহিন। তিনি লেখেন, ”আইনি মাধ্যমেই আমি এগোব, প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব।”

-জেডসি