ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৭:৩৭:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

এবার বড় পর্দায় আসছেন মিথিলা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ২২ মার্চ ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবশেষে চলচ্চিত্রে নাম লেখালেন অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আরেক জনপ্রিয় অভিনেতা নিরব হোসেন। অনন্য মামুন পরিচালিত এই ছবির নাম 'অমানুষ'।
 
সূত্র জানায়, শনিবার (২০ মার্চ) এতে চুক্তিবদ্ধ হয়েছেন দুজনই। আরো জানা গেছে, সুন্দরবনের জলদস্যু ও সুন্দরবনের বায়োডাইভার্সিটিকে উপজীব্য করে এই চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। শুধু গল্প নয়, পুরো আয়োজন ও পরিকল্পনা শুনে মুগ্ধ হয়েছেন মিথিলা। আর তাই খুব আগ্রহ নিয়েই মিথিলা কাজ করতে যাচ্ছেন চলচ্চিত্রে।

মিথিলা বলেন, করোনার মধ্যেই বাংলাদেশ ও কলকাতায় বেশ কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছিল। তবে সবার আগে কাজ শুরু হচ্ছে অনন্য মামুনেরটার। সিনেমার গল্প ও চরিত্র তার ভালো লাগার কারণেই চলচ্চিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

নিরব বলেন, 'মিথিলা ও আমি দীর্ঘদিনের বন্ধু। তাই আমি ওর রুচি জানি। এ কারণেই গল্পটা পড়ে অনন্য মামুনকে মিথিলার কথা বলি। তারপর ব্যাটে বলে সব মিলে যায়!'

অমানুষের শুটিং হবে সুন্দরবনে। ব্যাপক আয়োজন আর পরতে পরতে চমক নিয়ে হাজির হচ্ছে ‘অমানুষ’। শুটিং শুরু না হলেও এর প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়েছে। চলতি মাস থেকেই সুন্দরবন লাগোয়া অঞ্চলে এর শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন বলেন, চার মাস আগে ‘অমানুষ’ নির্মাণের পরিকল্পনা করেছি। কিছুদিন আগে গল্প লেখা সম্পন্ন হয়েছে, এখন আমরা শুটিং-পূর্ববর্তী প্রস্তুতি নিচ্ছি। আশা করছি আগামী ২৫ মার্চ সিনেমাটির শুটিং শুরু করতে পারব।

-জেডসি