এবার ভার্চুয়ালি উদযাপন হবে ‘গার্লস ইন আইসিটি ডে’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
করোনাভাইরাসের ছোবলে নাজেহাল সারা বিশ্ব। মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়ে স্থবির করেছে সবকিছু। বাধ্য হয়ে ঘরে থাকা মানুষ তাই আশ্রয় নিয়েছে ভার্চুয়াল দুনিয়ায়। করপোরেট অফিসগুলো বাড়িতে রেখেই কর্মীদের কাছ থেকে যতটা পারছে কাজ করিয়ে নিচ্ছে। চলছে অফিস মিটিং, জরুরি আলোচনা, আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগসহ নানা কিছু।
ঠিক একইভাবে বিভিন্ন দিবসও উদযাপনেরও চেষ্টা চলছে। আগামী ২৩ এপ্রিল ‘গার্লস ইন আইসিটি ডে ২০২০'। তথ্যপ্রযুক্তি খাতে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) দিনটি উদযাপন করে থাকে। অন্য বছরের মতো এ বছরও দিনটিকে ঘিরে নানা কর্মসূচির আয়োজন থাকলেও তা হবে ভার্চুয়ালি।
দিনটি উদযাপনে বাংলাদেশেও জোর প্রস্তুতি চলছে। ২০ থেকে ২৭ এপ্রিল সপ্তাহব্যাপী আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ইএসডিজি ফর বিডি।
সপ্তাহব্যাপী চলা ইভেন্টের নাম দেওয়া হয়েছে, ‘উইকলি অনলাইন সেলিব্রেশন অব গার্লস ইন আইসিটি-২০২০’। যার ট্যাগ লাইন থাকবে ‘ভার্চুয়ালি টুগেদার’।
আগামী ২০ এপ্রিল বিডিওএসএনের পেজে সদস্যদের ওয়েলকাম ভিডিও দিয়ে শুরু হবে অনুষ্ঠানের মূল কার্যক্রম। একইদিন থাকছে করোনা পরবর্তী আইসিটি সেক্টরে মেয়েদের জন্য কাজের সুযোগ নিয়ে সেমিনার। এই সেক্টরের মেয়েদের ফ্রি ল্যান্সিং করার সুযোগ নিয়ে হবে আলোচনা অনুষ্ঠান। পরের দিন ২১ এপ্রিল থাকছে ফ্রি ল্যান্সিং ক্যারিয়ার শুরু বিষয়ক ওয়ার্কশপ।
এ ছাড়াও থাকছে আইসিটি প্রফেশনালদের অন্যধরনের দক্ষতা নিয়ে আলোচনা অনুষ্ঠান। গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্কশপ। আলোচনা হবে আইসিটি সেক্টরের সুযোগ কাজে লাগানো বা চাকরির ক্ষেত্রে রিজিউম লেখার সঠিক উপায় নিয়ে। উচ্চতর ডিগ্রির জন্য বিদেশ যাওয়ার বিষয়ে টকশো থাকবে। অনলাইনের মাধ্যমে মেয়েদের জন্য আয়োজন করা হয়েছে ক্যারিয়ার সামিটেরও। আছে প্রোগ্রামিং কনটেস্ট। ২৭ এপ্রিল ক্লোজিং ভিডিও দিয়ে শেষ হবে সপ্তাহব্যাপী চলা অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে অংশ নেবেন দেশের আইসিটি সেক্টরের নামকরা ব্যক্তিরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিডিওএসএনের ভাইস প্রেসিডেন্ট ড. লাফিফা জামাল বলেন, ‘প্রতিবছর এপ্রিলের শেষ সপ্তাহে বিশ্বব্যাপী পালিত হয় গার্লস ইন আইসিটি ডে। এ দিবসের মূল উদ্দেশ্য তথ্যপ্রযুক্তিতে নারীদের আগ্রহী করে তোলা। আমাদের মেয়েরা তাদের শিক্ষাজীবনের প্রতিটি স্তরেই তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে আসছে। কিন্তু তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে তাদের অংশগ্রহণ আশানুরূপ বাড়ছে না।’
‘বর্তমানে করোনার এ দুঃসহ সময়ে আমরা দেখছি তথ্যপ্রযুক্তিই কিন্তু আমাদের সকল কাজের মূল হাতিয়ার। কাজেই চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে আমাদেরও নিজেদের তৈরি করতে হবে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন করে ভবিষ্যতের সঙ্কট মোকাবিলার জন্য। প্রতিবছর এ দিনটিকে সামনে রেখে আমরা আয়োজন করি মাসব্যাপী নানা অনুষ্ঠানের। এ বছর সপ্তাহব্যাপী আমাদের সকল কার্যক্রম হবে অনলাইন ভিত্তিক। আমি তথ্যপ্রযুক্তিতে আগ্রহী নারীদের অনুরোধ করব সপ্তাহব্যাপী আমাদের এ আয়োজনগুলোতে সাথে থেকে দক্ষতা বাড়ানোর পাশাপাশি নিজের লব্ধ জ্ঞান দিয়ে একে অন্যকে সহায়তা করতে’, বলেন ড. লাফিফা জামাল।
অনলাইনের অনুষ্ঠানগুলো বিডিওএসএনের ওয়েবসাইট, গার্লস আইসিটি ডে’র ওয়েবসাইট, ফেসবুক পেইজ ও টুইটারে দেখা যাবে। অনুষ্ঠানে সহআয়োজক হিসেবে থাকছে- বিআইডাব্লিউটিএ ও আইসক। লার্নিং পার্টনার থাকবে হ্যালো অ্যাকাডেমি। মিডিয়া পার্টনার হিসেবে থাকবে ঢাকা এফএম ও আম্বার আইটি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






