এবার মেয়ে সুহানার ছবিতে শাহরুখ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২১ পিএম, ২৬ জুন ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
শোনা যাচ্ছে নাকি নিজের ছেলেমেয়ের ছবির দিকে মন দিতে চলেছেন শাহরুখ খান। মেয়ে সুহানার সঙ্গে নাকি পর্দায় দেখা যেতে চলেছে তাকে।
বলিউডের শাহরুখ খানের কর্মজীবনের বয়স তিন দশকের বেশি। উত্তরাধিকার সূত্রে এবার বিনোদন জগতে পা রাখছেন শাহরুখের সন্তানেরাও। স্বজনপোষণের অভিযোগে যতই শান দেয়া হোক না কেন, সেই সব সমালোচনার কান না দিয়ে পেশা হিসেবে সিনেমা ও সেই সংক্রান্ত কাজকেই বেছে নিয়েছেন শাহরুখের দুই সন্তান, আরিয়ান খান ও সুহানা খান। ক্যামেরার নেপথ্যে থেকে পরিচালক হিসেবে নিজের প্রথম ওয়েব সিরিজের শুটিং করছেন আরিয়ান। অন্য দিকে মুক্তির অপেক্ষায় সুহানার প্রথম কাজ ‘দি আর্চিজ’।
আরিয়ানের প্রথম ওয়েব সিরিজের প্রযোজনায় রেড চিলিজ এন্টারটেনমেন্ট থাকলেও সুহানার প্রথম কাজের নেপথ্যে শাহরুখের কোনও ভূমিকা নেই। জোয়া আখতারের সঙ্গে কাজ করে বলিউডে অভিষেক হতে চলেছে তার। তবে এর পরের কাজের জন্যই নাকি বাবার সঙ্গে জুটি বাঁধছেন সুহানা। খবর, ‘পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনাতেই নাকি এক ফ্রেমে ধরা দিতে চলেছেন শাহরুখ ও সুহানা।
সম্প্রতি ‘দি আর্চিজ’-এর প্রচার ঝলক লঞ্চের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ব্রাজিলে গিয়েছিলেন সুহানা। অনুষ্ঠানে হাজির ছিলেন জোয়া নিজেও। ছিলেন সুহানার সহ-অভিনেতা অগস্ত্য নন্দ, খুশি কপূরও। খুব শিগগিরই জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘দি আর্চিজ’। সূত্র: আনন্দবাজার
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা





