এবার ময়লার গাড়ির ধাক্কায় নারী আহত, চালক আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৩ এএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এবার এক নারী আহত হওয়ার খবর পাওয়া গেছ। এবার শিকার একজন নারী। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়লার গাড়ির চালককে আটক করে থানায় নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার আললামা করিম জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আহত নারীর নাম আরজু বেগম। তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন। সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে এক বাস থেকে নামার সময় পেছন থেকে ময়লার গাড়ি এসে তাকে ধাক্কা দেয়।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম চালককে আটকের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনার শিকার আহত নারীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে আমাদের পুলিশ সদস্যরাও আছেন। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসআই নাজমুল হাসান আরও বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে ময়লার গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং গাড়ির চালককে আটক করা হয়েছে। আটক চালকের নাম রতন (৩০)।
এর আগে, গত ২৪ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। এ ঘটনার পরদিন (বৃহস্পতিবার) পান্থপথ এলাকায় উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন আরেক ব্যক্তি। দুই দুর্ঘটনাতেই চালকদের গ্রেপ্তার করা হয়েছে। দুই সিটি করপোরেশনই গঠন করেছে তদন্ত কমিটি।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ






