এবার শ্বশুরের বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ হানির স্ত্রীর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বলিউডের জনপ্রিয় র্যা প গায়ক হানি সিংয়ের বিরুদ্ধে শারীরিক অত্যাচার ও যৌন হেনস্তার অভিযোগ এনেছেন তার স্ত্রী শালিনী তলোয়ার। দিল্লির তিশ হাজারি কোর্টে গার্হস্থ্য হিংসা থেকে নারীদের সুরক্ষা আইনের অধীনে তিনি ১২০ পাতার একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। সেই অভিযোগপত্রে শালিনী তার শ্বশুর অর্থাৎ হানি সিংয়ের বাবার বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন।
শালিনী জানিয়েছেন, এক বার হানি সিংয়ের বাবা মত্ত অবস্থায় তার ঘরে ঢুকে পড়েন। সেই সময় শালিনী পোশাক পাল্টাচ্ছিলেন। ওই পরিস্থিতিতে তিনি শ্বশুরকে বেরিয়ে যেতে বললেও যান না। বৌমাকে যৌন হেনস্থাও করেন। এছাড়া শালিনীর দাবি, হানির মা, বোনও তাকে শারীরিক এবং মানসিক অত্যাচার করতেন।
মঙ্গলবার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট তানিয়া সিংয়ের এজলাসে শালিনীর মামলা ওঠে। সেখানে তিনি অভিযোগ করেছেন, একাধিক নারীর সঙ্গে সঙ্গম করেছেন হানি।
অভিযোগপত্রে আরও উল্লেখ আছে, ২০১১ সালে শালিনী এবং হানি মরিশাসে যান মধুচন্দ্রিমায়। সেখান থেকেই আচমকা হানির ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করেন শালিনী। তিনি এ ব্যাপারে জিজ্ঞেস করলে হানি নাকি তাকে বিছানায় ছুড়ে ফেলে দিয়ে বলেন, ‘আমি বিয়ে করতে চাইনি। তোমাকে কথা দিয়েছিলাম, তাই বিয়ে করতে হয়েছে।’
তারপর থেকে শালিনীকে তার সঙ্গে কোথাও নিয়ে যেতে চাইতেন না হানি। এক বার হানির ফোনে এক নারীর সঙ্গে আপত্তিকর ছবিও নাকি উদ্ধার করেন তার স্ত্রী। অভিযোগ, জবাব চাইলে শালিনীকে মারধর করেন গায়ক। শুধু তাই নয়, এরপর থেকে নাকি ভিন্ন ভিন্ন নারীর সঙ্গে হানির ছবি দেখতে পান শালিনী।
তাছাড়া নিজের বিয়ের আংটিও লুকিয়ে রাখতেন হানি। বাইরে কাউকে জানতে দিতে চাইতেন না যে তিনি বিবাহিত। এক বার তাদের বিয়ের কিছু ছবি অনলাইনে ফাঁস হয়ে যায়। শালিনীর দাবি, তিনি সে বিষয়ে কিছুই জানতেন না। কিন্তু হানি তাকে সন্দেহ করে মারধর করেন। তারপর ঘনিষ্ঠ বন্ধুদের দিয়ে সেই ছবিগুলো কেটে ছেঁটে অন্য রকম করে দেন হানি। যাতে মনে হয়, ছবিগুলো কোনো ছবির সেটে তোলা।
শালিনীর পক্ষে তিন আইনজীবী সন্দীপ কাপুর, অপূর্ব কাশ্যপ এবং জিজি কাশ্যপ গত মঙ্গলবার আদালতে হাজির হয়েছিলেন। ২৮ আগস্টের মধ্যে হানি সিংকে জবাবদিহির নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া শালিনীর পক্ষে একটি অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে। যার সারমর্ম, আপাতত হানি সিং তাদের যৌথ মালিকানাধীন সম্পত্তি বিক্রি করতে পারবেন না।
২০১৪ সালে একটি রিয়্যালিটি শোয়ে শালিনীকে প্রকাশ্যে এনেছিলেন হানি সিং। বেশ কয়েক বছর বিরতির পর নতুন করে কাজ শুরু করেছেন এই র্যাপার। কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছে না ‘লুঙ্গি ডান্স’ খ্যাত গায়কের।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী





