এবার শ্রীময়ীর মতো করে সাজব: ইন্দ্রাণী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ইন্দ্রাণী হালদার
ছোটবেলা থেকে দুর্গাপুজো যে রকম ভাবে কাটিয়েছি বড়বেলায় দুর্গাপুজো ডেফিনিটলি অন্য রকম ভাবে কাটাই। ছোটবেলায় বাবা-মার সঙ্গে, বন্ধুদের সঙ্গে কাটত। এখন বন্ধুদের পাশাপাশি আমার কলিগদের সঙ্গে, মানে যাদের সঙ্গে কাজ করি তাদের সঙ্গে পুজোর অনেকটা সময় কাটে। এখন অনেক জায়গায় পুজো পরিক্রমায় যেতে হয়। সুতরাং অনেক ঠাকুর দেখা হয়ে যায় সুন্দর ভাবে। ছোটবেলায় সেই ঘুরে ঘুরে কষ্ট করে ঠাকুর দেখতে হত।
আর পুজোর ফ্যাশনের সঙ্গে সঙ্গে বাঙালিদের কাছে একটা খুব বড় ব্যাপার পুজোর খাওয়া-দাওয়া। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কী খাব সকাল বিকেল? যে রকম আমার ক্ষেত্রে অষ্টমীর দিন ভোগ খাওয়াটা মাস্ট। আর নবমীর দিন আমাদের মাংস-ভাত খাওয়াটাও মাস্ট। এ রকম কতগুলো জিনিস আছে। তা ছাড়া পুজোর সময় কোনও ডায়েটিং নয়। সম্পূর্ণ বাইরে খাওয়া। এ সব তো চলতেই থাকে।
আর পুজোর সাজ... এখন যে রকম দিনকাল পাল্টে গেছে তাতে আমরা সারা বছরই শপিং করি। কোনও না কোনও সেল চলছে, কোনও না কোনও অফার চলছে... সারা বছরই কেনা হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু জামাকাপড় বোধহয় পুজোর সময় পরব বলে তুলে রাখা থাকে। তার মধ্যে পুজোর সময় আমি মূলত শাড়ি পরতে পছন্দ করি। কারণ, আমি বাঙালি এবং বাঙালির প্রধান পোশাক শাড়ি। সুতরাং পুজোর সময় অষ্টমীর দিন অবশ্যই শাড়ি পরে অঞ্জলি দেব। নবমীর দিনও অবশ্যই শাড়ি পরা থাকবে। আর দশমীর দিন তো সিঁদুরখেলা। সিঁদুরখেলায় শাড়ি পরতেই হবে। শাড়ি ছাড়া সিঁদুরখেলা ভাবাই যায় না। ফলে শাড়িটাই পুজোর সময় আমার প্রধান পোশাক। তা ছাড়া শাড়িতে কিছু নতুনত্ব থাকেই। এ বছর আমি ‘শ্রীময়ী’ করছি। শ্রীময়ী’ আমার সঙ্গে আছে। এ বছর দেখছি শ্রীময়ী শাড়ি একটুখানি ফ্যাশনে আছে। শ্রীময়ীর মতো করে আমিও সাজব খানিকটা শ্রীময়ীর সাজে।
(আনন্দবাজার পত্রিকা অবলম্বনে)
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম







