এবার ষোড়শী টিকটক স্টারের আত্মহত্যা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রেশ না কাটতেই ভারতের দিল্লিতে ঘটলো আরেকটি আত্মহত্যার ঘটনা। এবার আত্মহত্যা করলেন টিকটক স্টার টিনএজ সেনসেশন সিয়া কক্কর। বৃহস্পতিবার (২৫ জুন) মাত্র ১৬ বছর বয়সেই আত্মহত্যার পথ বেঁছে নেন সিয়া। ঘটনাস্থল নয়া দিল্লির প্রীত বিহারের নিজ বাড়িতে।
ষোড়শী সিয়া ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ব্যক্তিগত কারণেই লাস্যময়ী ওই টিকটক তারকা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার ম্যানেজার অর্জুন সারিন।
স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, গতরাতেও টিকটক তারকার সঙ্গে কথা হয়েছিল তার। নতুন মিউজিক ভিডিওয় কাজের বিষয়ে আলোচনাও হয়েছিল। সিয়া ‘খুশি’ ছিল বলেও জানিয়েছেন অর্জুন।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ, টিকটকে সিয়ার ফলোয়ার সংখ্যা এক মিলিয়নের উপরে। অন্যদিকে তার ইনস্টাগ্রামেও রয়েছে লক্ষাধিক ফলোয়ার। প্রায়ই নিত্যনতুন ভিডিওতে ভক্তদের মনজয় করত সিয়া। সুতরাং কাজের জগতের জন্য নয়, বরং ব্যক্তিগত কারণেই সিয়া কক্কর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার আত্মহত্যার খবরে তীব্র চাঞ্চল্য নেটপাড়ায়।
ইতোমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে বলেই জানা গেছে। যদিও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে পুলিশ কোনও মন্তব্য করেনি। পাশাপাশি সিয়ার পরিবারের তরফেও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
প্রসঙ্গত, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে এমনিই গ্ল্যামার দুনিয়ার বিতর্ক বাড়ছে, বৈ কমছে না। এরমধ্যেই আরও এক আত্মহত্যার খবর বিনোদন দুনিয়ার কাছে বড় ধাক্কা বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
সুশান্তের মৃত্যুতে নেটবিশ্ব নেপোটিজমকে দায়ী করলেও, একটি অংশ অভিনেতার মানসিক অবসাদকেও প্রাধান্য দিচ্ছে। মনখারাপের অতল অন্ধকারেই শেষপর্যন্ত আত্মসমর্পণ করেন সুশান্ত। দিল্লীর সিয়াকে নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। তবে টিকটক তারকা অবসাদগ্রস্ত ছিল কিনা, এমন তথ্য এখনও মেলেনি।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








