এবার সত্যি হলো ঋতাভরীর বিয়ের গুঞ্জন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
ভারতের জনপ্রিয় টেলিভিশন নাটক ‘ওগো বধূ সুন্দরী’ খ্যাত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। গত জুলাই মাসের শেষের দিকে গুঞ্জন চাউর হয়, ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। এ খবর প্রকাশ্যে আসার পর অনেকে তাকে শুভেচ্ছাও জানান। কিন্তু বিয়ের খবরটি অস্বীকার করেন এই অভিনেত্রী।
কথায় আছে—যা রটে তার কিছুটা হলেও ঘটে। ঋতাভরীর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তখন বিয়ের খবর অস্বীকার করলেও ঠিকই এবার স্বীকার করেছেন এই অভিনেত্রী। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো!
বিয়ের বিষয়ে মিথ্যা বক্তব্য দেওয়ার কারণ ব্যাখ্যা করে ঋতাভরী বলেন—‘আমাদের সম্পর্কটা নতুন। তাই মনে একটা সংশয় ছিল। আর আমি প্রচণ্ড শারীরিক ও মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলাম, তাই প্রথমে সম্পূর্ণ সুস্থ হতে চেয়েছিলাম। বিয়ের বিষয়ে কথা বলার মতো অবস্থায় ছিলাম না। ওই সময়ে বিভিন্ন মিডিয়া আমাকে ‘মিসকোট’ করতে শুরু করেছিল। তখন ‘বিয়ে করছি না’ বক্তব্য দিয়ে আলোচনাটা বন্ধ করতে চেয়েছিলাম। সত্যিটাকে স্বীকার করার মতো জোর তখন আমার ছিল না।’
বিয়েকে বরাবরই ভয় পেয়ে এসেছেন ঋতাভরী। তাই বিয়ের আগে একটা শর্ত জুড়ে দিয়েছেন তার হবু বরকে। বিষয়টি উল্লেখ করে ঋতাভরী বলেন—‘আমার একটাই শর্ত ছিল, যাকে বিয়ে করব, বিয়ের আগে তার সঙ্গে কিছু দিন থাকতে চাই। কিন্তু দুই বাঙালি পরিবার ব্যাপারটাকে কীভাবে নেবে জানি না। তাই ঠিক হলো, এ বছর ডিসেম্বরে বাগদান সম্পন্ন করে আমার বাড়িতে একসঙ্গে থাকব। কোভিড পরিস্থিতি ঠিক হলে পরের বছর বা তার পরের বছর জাঁকজমক করে বিয়ে করব।’
ঋতাভরীর হবু বর একজন মনোবিদ। তার ক্লিনিক উদ্বোধন করতে গিয়ে মূলত তার সঙ্গে ঋতাভরীর পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, যা গড়িয়েছে প্রেমে। এরপর বিয়ের সিদ্ধান্ত নেন এই যুগল। আপাতত দুই পরিবারের কাছের মানুষদের নিয়ে বাগদান পর্ব সারবেন ঋতাভরী।
‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন ঋতাভরী। ২০১১ সালে ‘তোমার সঙ্গে প্রাণের খেলা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায়নি। ২০১২ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘তবু বসন্ত’। ঋতাভরী অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘ চতুষ্কোণ’, ‘বারুদ’, ‘পরী’, ‘শেষ থেকে শুরু’ প্রভৃতি।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









