এবার সৌদি আরবে করোনাভাইরাসের থাবা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার
এবার সৌদি আরবে করোনাভাইরাসের থাবা
সৌদি আরবে প্রথমবারের মতো এক ব্যক্তি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।সোমবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সৌদির এক নাগরিকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ইরান থেকে বাহরাইন হয়ে দেশে ফিরেছেন।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানায়, করোনাভাইরাস মোকাবিলায় ২৫টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালগুলোতে কোয়ারেনটাইনের জন্য ২ হাজার ২০০ শয্যা প্রস্তুত রয়েছে
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সর্বপ্রথম করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তির খোঁজ পাওয়ায় যায় সংযুক্ত আরব আমিরাতে। পরে বাহরাইন, কুয়েত, লেবানন ও মালয়েশিয়াতেও করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।
চীনে ২ হাজার ৯১২ জনের প্রাণ কেড়ে নেওয়া এই ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজারের বেশি। আর মারা গেছেন ৩ হাজারেরও অধিক মানুষ।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী এই করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ৫৮টি দেশে ছড়িয়েছে পড়েছে। নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়া দেশগুলো ইন্দোনেশিয়া, সেনেগাল, জর্ডান, আইসল্যান্ড, পর্তুগাল, আর্মেনিয়া, চেক প্রজাতন্ত্র ও অ্যান্ডোরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস বিস্তারের ঘটনায় বৈশ্বিক স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারি করে মহামারির শঙ্কা প্রকাশ করেছে।
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








