এবারও নারী আইপিএলে সালমা খাতুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩২ পিএম, ৬ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ভারতের নারী আইপিএল নামে খ্যাত ‘উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে’ এবারও ডাক পেয়েছেন সালমা খাতুন। তবে কোন দলের হয়ে খেলবেন এবারের নারী আইপিএল, সে বিষয়ে নিশ্চিত নন এই টাইগ্রেস ক্রিকেটার।
ইতোমধ্যে নারী আইপিএলে যোগ দেওয়ার জন্য এই টাইগ্রেস ক্রিকেটারকে বিসিবির পক্ষ থেকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। এর আগে সালমা ছাড়াও জাহানারা আলম নারী আইপিএলে সুযোগ পেয়েছিলেন। তবে এবার দল পাননি জাহানারা।
এদিকে নিজের আইপিএল খেলার বিষয়ে গণমাধ্যমকে সালমা বলেন, ‘আমি এবারও নারী আইপিএল থেকে ডাক পেয়েছি। শুনেছি বিসিবি থেকে ছাড়পত্র দিয়েছে। সব ঠিক থাকলে ১৫ অথবা ১৬ তারিখ দেশ ছাড়ব।’
সালমা এর আগে ট্রেইলব্ল্যাজার্সের হয়ে নারী আইপিএল মাতিয়েছেন। ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল সালমার দল ট্রেইলব্ল্যাজার্স। এরপর করোনার কারণে বন্ধ ছিল আসরটি। ২০১৮ সালে প্রথম শুরু হওয়া প্রতিযোগিতাটিতে এর আগে দুই আসরে চ্যাম্পিয়ন হয় সুপারনোভাস।
বিসিসিআইয়ের আয়োজনে তিন দলের এই টুর্নামেন্ট শুরু হবে ২৩ মে। যা শেষ হবে ২৮ মে। এবারের আসরে ট্রেইলব্ল্যাজার্স ছাড়াও রয়েছে সুপারনোভাস ও ভেলোসিটি। নারী আইপিএলের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে পুনের এমসিএ স্টেডিয়ামে।
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











