এমন ঘোষণা দিয়ে আফসোসে পুড়ছেন সানিয়া মির্জা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ২৭ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
চলতি মৌসুম শেষেই পেশাদার টেনিস থেকে অবসর নেবেন বলে ঘোষণা দেন সানিয়া মির্জা।
গত ১৮ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনে ডবলসের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান এ ভারতীয় টেনিস তারকা।
এমন ঘোষণার সপ্তাহ না পার হতেই গলায় ভিন্ন সুর বাজল সানিয়ার। জানালেন, একটু তাড়াহুড়ো করেই এত বড় সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। এখন অবসরের ঘোষণা নিয়ে বেশ আক্ষেপ হচ্ছে তার। আফসোসে পুড়ছেন তিনি।
অস্ট্রেলিয়ান ওপেন সম্প্রচারকারী চ্যানেলকে সানিয়া বলেন, সত্যি বলতে, আমার মনে হচ্ছে— খুব দ্রুত, খুব তাড়াহুড়ো করে ঘোষণাটা দিয়ে ফেলেছি। আমার এখন আফসোসই হচ্ছে। সবাই এখন এ ব্যাপারটা নিয়েই আমার কাছে জানতে চাইছে। আমি টেনিস খেলছি জেতার লক্ষ্য নিয়েই। যতদিন খেলব সেই লক্ষ্যে পরিবর্তন আসবে না। অবসরের পর কী হবে তা এখন আমার মাথায় নেই। আমি এখনও টেনিস উপভোগ করছি। চলতি বছর খেলার জন্য আমি ১০০ শতাংশ প্রস্তুত।
সানিয়ার এমন সাক্ষাৎকারে পর ফের নতুন যে প্রশ্ন উঠেছে। তবে কি অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসতে চাইছেন সানিয়া? বছর শেষেও কি খেলে যাবেন ভারতের এ টেনিস সেনসেশন?
প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে পেশাদার টেনিস সার্কিটে খেলা ৬টি গ্র্যান্ডস্ল্যামের অধিকারী সানিয়া সিঙ্গলসে প্রথম ভারতীয় হিসেবে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছিলেন। ২০০৬-০৭ মৌসুমে সিঙ্গলসে তিনি প্রথম ৩০-এ ঢুকে নজির গড়েছিলেন। মহিলাদের ডবলসে তিনটি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন তিনি, আছে একটি রানার্সআপ ট্রফিও। মিক্সড ডবলসে জিতেছেন তিনটি গ্র্যান্ডগ্ল্যাম খেতাব। ভারতীয় মহিলা টেনিসে বিপ্লব আনা সানিয়া একের পর এক চমকপ্রদ সাফল্য ছিনিয়ে এনে দেশের খেলায় ঝড় তোলেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











