এরশাদের আসনে বিএনপির প্রার্থী রিটা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৩ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি প্রধান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর শূন্য ঘোষিত রংপুর-৩ আসনের উপনির্বাচনে ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানকে ধানের শীষে মনোনয়ন দিয়েছে বিএনপি।
আজ রোববার বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
এর আগে শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সংসদীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এর পরই সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে চূড়ান্ত বৈঠক করে।
রিজভী বলেন, গতকাল রাতে গুলশানে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সেখানে রিটা রহমানকে প্রার্থী করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে লন্ডন থেকে তারেক রহমানও যুক্ত ছিলেন।
বৈঠকে আরও ছিলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ছিলেন- দলের প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান জাদু মিয়ার মেয়ে ২০ দলীয় জোটের রিটা রহমান, রংপুর মহানগর বিএনপির প্রয়াত সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন, বর্তমান সভাপতি কাওসার জামান বাবলা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইসউদ্দিন।
গত বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১০ হাজার টাকা করে দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন মানোনয়নপ্রত্যাশীরা। গত শুক্রবার সন্ধ্যার মধ্যে ২৫ হাজার টাকা করে জামানত দিয়ে মনোনয়নপত্রগুলো জমা দেয় তারা।
প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুর পর শূন্য হওয়া রংপুর-৩ আসনে আগামী ৫ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন ঘোষিত সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৯ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১১ সেপ্টেম্বর এবং প্রার্থীতা প্রত্যহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


