এশিয়া কাপে বাংলাদেশ দলে স্থান পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
এশিয়া কাপে নারীদের টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। আগামী ১ থেকে ১৫ অক্টোবর ঘরের মাঠে বসবে এশিয়া কাপের আসর।
সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। সবশেষ আবু ধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে খেলা দলে খুব বেশি পরিবর্তন আসেনি।
আগামী শনিবার সিলেটে শুরু হবে মেয়েদের এশিয়া কাপের অষ্টম আসর। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। নিগার সুলতানার নেতৃত্বেই এশিয়া কাপে খেলবে বাংলাদেশ নারী দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে খেলা দল থেকে বাদ পড়েছেন শারমিন আক্তার সুপ্তা ও মারুফা আক্তার। অবশ্য নুজহাত তাসনিয়া ও রাবেয়া খাতুনের সঙ্গে স্ট্যান্ড বাই হিসেবে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে আছেন তারা।
দলে ডাক পেয়েছেন পেসার জাহানারা বেগম। শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের দলে ছিলেন তিনি। কিন্তু অনুশীলনে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি।
বাংলাদেশ এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। ২০১৮ সালে ভারতকে হারিয়ে মালয়েশিয়া থেকে ট্রফি নিয়ে ফেরে বাংলাদেশের মেয়েরা। সম্প্রতি তারা বিশ্বকাপ বাছাইপর্বেও চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, সোহালি আক্তার।
স্ট্যান্ড বাই: মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া, রাবেয়া খান।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











