এশিয়া কাপের ফাইনালে ভারত
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
কলম্বোয় লো স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। মঙ্গলবার প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের ৪১ রানে হারিয়েছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোর পর লঙ্কানদের বিপক্ষে জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার আগে ফাইনালে পা রাখলো রোহিত শর্মার দল।
বৃষ্টির কারণে টানা তৃতীয় দিন মাঠে নামা ভারতের ব্যাটিং আজ মোটেও ভালো হয়নি।
দুই লঙ্কান স্পিনার দুনিথ ভেলালাগে এবং পার্ট টাইমার চরিথ আসালাঙ্কার ঘূর্ণিতে মাত্র ২১৩ রানেই অলআউট হয় ভারত। দলটির সবকটি উইকেটই ঢোকে লঙ্কান স্পিনারদের পকেটে।
এতো ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ বাজে হয় শ্রীলঙ্কার। ২৫ রানেই স্বাগতিকরা হারায় ৩ উইকেট। এরপর ব্যাট হাতেও ভেলালাগে ধনাঞ্জয়া ডি সিলভাকে নিয়ে প্রতিরোধ গড়লে জয়ের স্বপ্ন উঁকি দিতে থাকে লঙ্কানদের। তবে শেষ পর্যন্ত ভারতীয় বোলাররা সেটা হতে দেয়নি। লঙ্কানরা অলআউট হয় ১৭২ রানেই।
টসে হেরে ভারতের শুরুটা অবশ্য হয়েছিল দুর্দান্ত। টানা তৃতীয়বার শতরানের জুটি গড়ার দ্বারপ্রান্তে ছিলেন রোহিত শর্মা ও শুভমন গিল। কিন্তু গিল ১৯ রানে কাটা পড়লে ৮০ রানে ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। নিজের প্রথম বলেই তাকে বোল্ড করেন ভেলালেগে। এরপর একে একে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের উইকেট শিকার করে ভারতের ব্যাটিং স্তম্ভ গুঁড়িয়ে দেন এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কোহলি এদিন ৩ রান করতেই ঘেমে-নেয়ে একাকার হয়েছেন। রোহিত অবশ্য তুলে নেন এই আসরে তার টানা তৃতীয় ফিফটি। পাকিস্তানের বিপক্ষে কোহলির মতো সেঞ্চুরি করা রাহুল আজও ছিলেন বড় ইনিংস খেলার পথে, কিন্তু ৩৯ রানে ভেলালেগেক ফিরতি ক্যাচ দিয়ে তিনিও ধরেন সাজঘরের পথ।
এরপর ঈশান কিশান বাদে কেউই ধরতে পারেননি দলের হাল। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজারা ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দেন। পান্ডিয়াকে ৫ রানে ফিরিয়ে ফাইফার তুলে নেন ভেলালেগে। এর আগে ৩৩ রান করা কিশান বিদায় নেন আসালাঙ্কার প্রথম শিকার হয়ে। ভেলালেগের বোলিং কোটা শেষের পর এই পার্ট টাইম আরও তুলে নেন জাদেজা (৪), জসপ্রীত বুমরাহ (৪) এবং কুলদীপ যাদবের (০) উইকেট। ভারতের শেষ ব্যাটার হিসেবে ৪৯.১ ওভারে আউট হন ২৬ রান করা অক্ষর প্যাটেল। মূলত তার ব্যাটেই ২০০ পের হয় ভারত। তার উইকেটটি নেন মহিশ তিকশানা।
আগের ম্যাচে একই মাঠে সাড়ে ৩শ রান করা ভারতকে ২০০ রানের আশেপাশে বেঁধে রেখে স্বস্তি নিয়েই ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। তবে মুহূর্তের মধ্যেই তা রূপ নেয় অস্বস্তিতে। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই পাথুম নিশাঙ্কার উইকেট তুলে নেন বুমরাহ। ৬ রান করেন এই ওপেনার। সপ্তম ওভারে আবারও বুমরাহ আঘাত হানেন। এবার তার শিকার দারুণ ফর্মে থাকা কুশল পেরেরা। আজ ১৫ রানের বেশি করতে পারেননি এই কিপার-ব্যাটার। স্কোরবোর্ডে আর কোনো রান যোগ না হতে বিদায় নেন দিমুথ করুনারত্নেও। সিরাজের বলে ২ রানে কাটা পড়েন তিনি।
শুরুর সেই ধাক্কা সাদিরা সামারাবিক্রমা এবং চরিথ আসালাঙ্কার ব্যাটে ভালোই সামাল দিচ্ছিল শ্রীলঙ্কা। কিন্তু তাতে বাধ সাধেন পাকিস্তানের বিপক্ষে ফাইফার পাওয়া কুলদীপ। প্রথমে সামারাবিক্রমাকে (১৭) স্টাম্পিংয়ের শিকার বানান, পরে আসালাঙ্কাকে (২২) বাধ্য করেন উইকেটের পেছনে ক্যাচ দিতে। কিছুক্ষণ পর লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে ফিরিয়ে জাদেজা ম্যাচ পুরো নিজেদের দখলে নিয়ে আসেন। আরও একবার ব্যাট হাতে ব্যর্থ শানাকা আজ করেছেন মোটে ৯ রান।
৯৯ রানেই ৬ উইকেট হারানো লঙ্কানরা জয়ের স্বপ্ন দেখা শুরু করে সপ্তম উইকেটে ডি সিলভা-ভেলালেগের লড়াই দেখে। কিন্তু দৃশ্যপটে আবারও হাজির হয়ে জাদেজা ঘুরিয়ে দেন খেলার মোড়। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ডি সিলভাকে গিলের ক্যাচ বানান এই বাঁহাতি স্পিনার। তাতে ভাঙে সপ্তম উইকেটের ৬৩ রানের জুটি। লড়াকু এই জুটি ভাঙতেই বাকি ১০ রানে শেষ ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। ভেলালেগে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪২ রান করে। তাকে যোগ্য সঙ্গ দিতে না পারা তিকশানা ২ রান করে হন পান্ডিয়ার একমাত্র শিকার। কাসুন রজিতা ১ রান করলেও, মাতিশা পাতিরানাকে খালি হাতেই প্যাভিলিয়নের পথ ধরিয়ে ভারতকে ফাইনালের টিকিট এনে দেন কুলদীপ।
/////////////////////
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া




