ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২৩:৩১:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

এশিয়া কাপের সেমিফাইনাল কবে, কখন

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৫ জুলাই ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সব জটিল হিসেব-নিকেশ শেষ করে চূড়ান্ত হলো নারী এশিয়া কাপের সেমিফাইনাল লাইন-আপ। এক আসর পর ফের শেষ চারে জায়গা করে নিলো বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়াকে ১১৪ রানে হারিয়ে সেমিতে উঠেছে টাইগ্রেসরা। অন্যদিকে শেষ দল হিসেবে স্বাগতিক শ্রীলঙ্কাও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে।

বুধবার (২৪ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে মুর্শিদার ৫৯ বলে ৮০ এবং নিগার সুলতানা জ্যোতির ৩৭ বলে ৬২ রানে টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রানে থামে মালয়েশিয়ার ইনিংস।

এর আগে, ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত ও পাকিস্তান। ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ভার‍ত এবং সমান ম্যাচে ১ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিতে উঠে পাকিস্তান।

প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ‘বি’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ‘এ’ গ্রুপের রানার্সআপের মোকাবিলা করবে।
দুটি সেমিফাইনালই আগামী শুক্রবার (২৬ জুলাই) অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে দিনের প্রথম সেমিতে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। অন্যদিকে আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা।