এশিয়া লিটারেরি পুরস্কার জিতলেন শাহীন আখতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২২ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
‘তালাশ’ উপন্যাসের জন্য এ বছর ‘এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড’ পেয়েছেন কথাসাহিত্যিক শাহীন আখতার। পুরস্কারটি দেয়া হয় এশিয়ান লেখকদের, যারা দেশীয় ভাষায় লিখে থাকেন।
১ নভেম্বর এশিয়া লিটারারি অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ‘এশিয়া লিটারেচার ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হয়।
করোনাভাইরাস মহামারির কারণে এই সাহিত্য উৎসব অফলাইন ও অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে এশিয়ার ২৯ জন লেখক অংশ নেন। তাদের মধ্যে ম্যান বুকার পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক হান কাংসহ কোরিয়ার ১৯ জন লেখক ছিলেন।
এ নিয়ে তৃতীয়বার অনুষ্ঠিত এশিয়া লিটারেচার ফেস্টিভালের অন্যতম আয়োজন হচ্ছে ‘এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড’ প্রদান।
২০১৭ সাল থেকে চালু হওয়া এ পুরস্কারটি প্রথম পেয়েছেন মঙ্গোলিয়ার কবি মি. ইউরিয়ানখাই ডামডিনসুরেন, দ্বিতীয়বারের অর্জনকারী ভিয়েতনামের লেখক মি. বাউ নিন। এবার পেয়েছেন বাংলাদেশের লেখিকা শাহীন আখতার। এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড-এর অর্থমূল্য ১৭ হাজার ৫শত ইউএস ডলার।
শাহীন আখতারের ‘তালাশ’ উপন্যাস প্রকাশিত হয়েছে মাওলা ব্রাদার্স থেকে, ২০০৪ সালে।২০১১ সালে ‘দ্য সার্চ’ নামে তালাশ-এর ইংরেজি অনুবাদ প্রকাশ করে দিল্লির প্রকাশনা হাউস জুবান। তালাশ কোরিয়ান ভাষায় অনুবাদ করেছেন অধ্যাপক সিং হি জন। বইটি কোরিয়া থেকে প্রকাশিত হয় ২০১৮ সালে।
কুমিল্লা জেলার চান্দিনা থানার হারং গ্রামে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন শাহীন আখতার। অর্থনীতি নিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। গল্প, উপন্যাস লেখার পাশাপাশি কয়েকটি সাহিত্য সংকলন সম্পাদনা করেছেন তিনি।
শাহীন আখতার বাংলা সাহিত্যে অবদানস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার ও আইএফআইসি ব্যাংক পুরস্কার, জেমকন সাহিত্য পুরস্কার, এবিপি আনন্দ থেকে ‘সাহিত্যে সেরা বাঙালি’ সম্মাননা পেয়েছেন।
-জেডসি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

