এস কে সুরের মেয়ে নন্দিতার অপরাধ স্বীকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
দুর্নীতির অপরাধ স্বীকার করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর কন্যা নন্দিতা সুর চৌধুরী। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় নন্দিতাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
গত বুধবার আদালতে আদেশে ওই সাজা দেওয়া হয়েছে বলে দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, সম্পদ বিবরণী দাখিলের আদেশ অমান্য করে নন্দিতা সুর দুদক আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেন। মামলার অভিযোগ গঠনের সময় তিনি স্বেচ্ছায় নিজের অপরাধ স্বীকার করেন। পরে আদালত তাকে দোষী সাব্যস্ত করে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
দুদক সূত্রে জানা যায়, নন্দিতা সুরের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর মামলা দায়ের করে দুদক। ২০২৪ সালের ২৭ অক্টোবর দুদক সম্পদ বিবরণী নোটিশ দেয়। কিন্তু নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি ফরম পূরণ করে দুদকে দাখিল করেননি কিংবা সময় বাড়ানোর আবেদনও জানাননি। মামলার তদন্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক আবু তাহের দুদক আইন ২০০৪-এর ২৬(২) ধারায় অভিযোগপত্র দাখিল করে।
আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে এস কে সুর কে তলব করে দুদক। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। গত ১৪ জানুয়ারি এস কে সুরকে গ্রেপ্তার করা হয়। সুর চৌধুরী ও পরিবারের নামে প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে বলে জানা গেছে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬





