এসএসসি-সমমান পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত রোববার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৩ পিএম, ১৪ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
দেশে বন্যার সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৭ জুলাই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার তারিখ ঘোষণা করবেন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২২ শুরু সংক্রান্ত বিষয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। আগামী ১৭ জুলাই দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, দেশের অধিকাংশ স্থানে বন্যার পানি নেমে গেছে। যেসব স্থানে পানি রয়েছে সেখানের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে এখনও ব্যবহার হচ্ছে। বর্তমানে সেগুলো পরীক্ষা কেন্দ্র হিসেবে প্রস্তুত করার কাজ শুরু করা হয়েছে। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কার কাজ করা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষামন্ত্রী পরীক্ষা শুরুর ঘোষণা দিলে সে অনুযায়ী আমরা সংশোধিত রুটিন তৈরি করবো। রুটিন প্রকাশের পর এক থেকে দুই সপ্তাহ সময় দিয়ে পরীক্ষা শুরু করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা জানান, আগামী ১৩ থেকে ১৬ আগস্টের মধ্যে এসএসসি-সমমান পরীক্ষা শুরু করা হতে পারে। এসময়ের মধ্যে পরীক্ষা শুরু করতে শিক্ষা বোর্ডগুলো থেকে প্রস্তাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন চেয়ারম্যানরা।
এর আগে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে সরকার।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


