ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৮:১৭:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

ঐশ্বরিয়ার সঙ্গে ঠাণ্ডা লড়াই! সুস্মিতা বললেন…

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ এএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার

ঐশ্বরিয়া এবং সুস্মিতা

ঐশ্বরিয়া এবং সুস্মিতা

সুস্মিতা সেন এবং ঐশ্বরিয়া রাই। দু’জনেই বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করেছেন। বলিউডে অভিনেত্রী হিসেবে কেরিয়ার গড়েছেন। কিন্তু প্রথম থেকেই নাকি এই দুই তারকার মধ্যে ঠাণ্ডা লড়াই ছিল!

১৯৯৪। ঐশ্বরিয়া এবং সুস্মিতা-দু’জনের জীবনেরই খুব গুরুত্বপূর্ণ ছিল। সে বছরই মিস ইউনিভার্সের মুকুট পেয়েছিলেন সুস্মিতা। অন্যদিকে ঐশ্বরিয়া ছিনিয়ে নিয়েছিলেন মিস ওয়ার্ল্ডের খেতাব। মডেলিং দুনিয়াতেও এই দুই সুন্দরী একে অপরকে নাকি টেক্কা দেওয়ার চেষ্টা করতেন। এ সব জল্পনা কতটা সত্যি?

সম্প্রতি এক সাক্ষাত্কারে সুস্মিতাকে এ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমার সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক তো ভালই। অনেকের ধারণা ওর সঙ্গে আমার ঠাণ্ডা ল়ডাই রয়েছে। কিন্তু সেটা ঠিক নয়।’’

কিন্তু ঐশ্বরিয়াকে বন্ধু ভাবেন সুস্মিতা? সরাসরি এ প্রশ্নের জবাব না দিয়ে এই নায়িকা জানিয়েছেন, বন্ধুত্ব হওয়ার জন্য একে অপরের সঙ্গে সময় কাটানো দরকার। সেটা তো হয়নি।