ওমিক্রন : অতিথি তালিকা ছোট করছেন ভিকি-ক্যাট!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ এএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
বিয়ে নিয়ে অনেকটা চুপ ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এই দুই অভিনেতার বিয়ে নিয়ে চলছে নানা জল্পনা। জানা গেছে, আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের রাজবাড়িতে বসবে বিয়ের আসর। বিয়ে যে রাজকীয় কায়দায় হচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। রাজস্থানের রনথম্বোর অঞ্চলের ৪৫টি হোটেল বুক করেছেন ক্যাটরিনা ও ভিকি।
কিন্তু এর মধ্যেই বিশ্বে দেখা মিলেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের। তার ওপর ক্যাটরিনার তালিকায় এমন বহু অতিথি আছেন যারা বিদেশ থেকে আসবেন। তাই সরকারের কোভিড গাইডলাইন মাথায় রেখে অতিথি তালিকায় হয়ত কিছু পরিবর্তন করতে পারেন এই অভিনেতা। এতে কমতে পারে ক্যাটরিনা ও ভিকির অতিথির সংখ্যা।
তথ্য মতে, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে হবে ৯ ডিসেম্বর। তার আগে ৭ ডিসেম্বর থেকে মেহেদি, সঙ্গীত ইত্যাদি অনুষ্ঠানগুলো হবে। বিয়েতে নিমন্ত্রিত সংখ্যা ২০০ বলেই জানাচ্ছেন ক্যাটরিনা ও ভিকির ঘনিষ্ঠ সূত্র। তার কথায়, রনথম্বোরের বেশির ভাগ হোটেলই ছোট। ৪৫টি হোটেল বুক করা অবাক হওয়ার মতো কিছু নয়। বহু বলিউডের সেলেব্রিটি বিয়েতে আসছেন।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যম দাবি করেছে, ভিকি ও ক্যাটের বিয়েতে সাক্ষী হবেন শাহরুখ খান। এছাড়া করন জোহর, ফারাহ খানসহ বলিউডের অনেক তারকাই নাকি অনুষ্ঠানে থাকবেন। তবে ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সালমান খানকে আয়োজনে দেখা যাবে না বলে গুঞ্জন।
ইতোমধ্যে বিয়ের সাজসজ্জা, কেনাকাটা সব সম্পন্ন করে ফেলেছেন ভিকি ও ক্যাটরিনা। রাজস্থানের একটি বিশেষ মেহেদী নিজের জন্য আনিয়েছেন ক্যাট। যেটার দাম লাখ টাকা।
যদিও ভিকির এক তুতো বোন দাবি করেছেন, এই বিয়ে হচ্ছে না। ভিকি-ক্যাটের বিয়ের খবর ভিত্তিহীন গুঞ্জন ছাড়া কিছুই না।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










