ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৫:৩৬:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

ওয়েব সিরিজে ভিন্নরূপের বাঁধন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ২৩ মার্চ ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-তে অভিনয় করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার অভিনয়ের কথা প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। আর ওয়েব সিরিজে বাঁধনের নতুন রুপ দেখার অপেক্ষায় ছিল সবাই। অবশেষে দেখা মিলেছে সেই নতুন রুপের।

সম্প্রতি ‘হইচই’-এর পক্ষ থেকে এক ঝাঁক নতুন চমকের কথা ঘোষণা করা হয়। ‘নতুন গল্প হয়ে যাক’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে ওয়েব প্লাটফর্মটি। যেখানে এই ওটিটি প্ল্যাটফর্মের মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব সিরিজগুলোর খণ্ডাংশ প্রকাশ করা হয়েছে। আর সেখানেই প্রথমবার দেখা গেছে বাঁধনকে।

খোলা চুলে ডিভাইনের ওপর বসে আছেন। তার পরনে শাড়ি। রহস্যময় একদৃষ্টিতে তাকিয়ে আছেন বাঁধন। এমনই ভিন্ন লুকে বাঁধনের দেখা মিলেছে সৃজিতের ওয়েব সিরিজে। বাঁধন জানান, তার চরিত্রের নাম মুসকান। গল্প ও চরিত্রের জন্য পর্দায় এভাবেই ভিন্নরূপে নিজেকে তুলে ধরছেন তিনি।

বাঁধন ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত, বলিউড তারকা রাহুল বোসসহ অনেকে।

-জেডসি