ওয়েবপেজ ডিজাইনার তহুরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৫৭ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার
তহুরা খাতুন; নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের মেয়ে। নিজ এলাকায় তহুরা এখন অনেকের কাছেই উদাহরণ। তবে আজকের অবস্থানের পেছনের গল্পটা সহজ ছিল না। অভাবের সংসারে বড় হওয়া তহুরার।
দুই ভাই ও দুই বোনের মধ্যে সে দ্বিতীয়। বাবার আলাল শেখ সংসার চালাতে লড়াই করছেন সারাবেলা। মা কল্পনা বেগম গৃহিণী।
আর্থিক অসচ্ছলতা থাকায় তহুরার পড়াশোনা বন্ধ হতে বসেছিল বার বার। কিন্তু তিনি দমে যাননি। পরিবারের অভাব-অনটন আর প্রতিবন্ধকতা পেরিয়ে এসএসসি ও এইচএসসি পাস করেন। চোখে স্বপ্ন ছিলো কিছু করার। নিজেকে প্রতিষ্ঠিত করতে ভিন্ন ধারার কিছু করতে হবে।
সেই স্বপ্ন থেকেই এইচএসসি পাস করার পর বাবাকে জানান তিনি কম্পিউটার শিখতে চান। কিন্তু বাবা রাজি হননি। একে তো মফস্বলের মেয়ে, তার ওপর অভাবের সংসারে টানাটানি লেগেই আছে। কম্পিউটার শিখে কী হবে তহুরার বাবা জানালেন। কিন্তু তহুরা দমে যাওয়ার পাত্রী নয়। পরিবারের ইচ্ছার বিরুদ্ধেই গ্রামের একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে নিজের জমানো টাকা দিয়ে এমএস ওয়ার্ড, এক্সেল শিখতে শুরু করেন। তারপর সফলার সাথে শেষ করেন সে কোর্স।
তহুরা বলেন, ‘২০০৭ সালে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটারে হাতেখড়ি আমার। পরে ২০১০ সালে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র থেকে আরেকটি প্রশিক্ষণ গ্রহণ করি। প্রশিক্ষণের পর একই বছর ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে চাকরিও পাই। ২০১৩ সাল পর্যন্ত সেখানে কাজ করি।
তিনি জানান, ২০১৪ সালে উপজেলা টেকনিশিয়ান হিসেবে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইনফো সরকার ফেজ-টু প্রজেক্টে যোগদান করেন তহুরা। ২০১৫ সালে তথ্যসেবা কেন্দ্রের সহায়তায় এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ওয়েব ডিজাইন ও গ্রাফিক্স ডিজাইনের ওপর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণে যারা ওয়েব ডিজাইনের ওপর ভালো করেছে, তাদের ২০ জনকে নিয়ে একটি দল তৈরি করা হয়। দলের নেতৃত্ব দেওয়া হয় তাকে।
তিনি বলেন, এরপর আমি ও আমার দল সিদ্ধান্ত নেই উপজেলার বিভিন্ন স্কুলে ওয়েবপেজ তৈরির কাজ করবো। এ ব্যাপারে এসএমই ফাউন্ডেশন আমাদের সহযোগিতা করে। আমাদের অনুরোধে ডিসি ও ইউএনও স্যাররা কাজটিতে সহযোগিতা করেন।
তিনি জানান, তারা ১৫০টি স্কুলের প্রধান শিক্ষক, কলেজের প্রিন্সিপালসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সরকারের নির্দেশনা মোতাবেক প্রতিটি স্কুলে ওয়েবপেজ তৈরির কাজটি সম্পন্ন করতে স্কুলপ্রধানদের উদ্বুদ্ধ করেন। আমাদের টিমকে ওয়েবপেজ তৈরির কাজটির দায়িত্ব দিতে পরামর্শ দেন।
তহুরা খাতুন বলেন, আমি ও আমার টিম এখন উপজেলার বিভিন্ন স্কুলে ওয়েবপেজ তৈরির কাজ করছি। এ টিমের নেতৃত্ব দিচ্ছি আমি। কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করার পর থেকে আমার উপার্জিত অর্থ দিয়ে আমি পরিবারকে সহযোগিতা করার পাশাপাশি নিজ খরচে বিএ পাস করেছি। বর্তমানে আমি মাস্টার্স পড়ছি।’
ওয়েবপেজ ডিজাইনার তহুরা বলেন, ‘আমার মা-বাবা এখন আমাকে নিয়ে গর্ব করেন। আমার সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন। প্রথমে কম্পিউটার শিখতে দিতে রাজি ছিলেন না তিনি। অথচ আমার আজকের এই অবস্থানের পেছনে বাবার অনুপ্রেরণাই ছিল সবচেয়ে বেশি।’
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী

