ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১০:২১:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

কক্সবাজারে পাহাড় ধসে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৪ এএম, ২০ জুন ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে মহেশখালীর কালারমারছড়ার অফিসপাড়ার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পাঁচ বছর বয়সী রবিউল হোসেন ওই এলাকার নজির হোসেনের ছেলে।

কালামারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, অফিসপাড়ার মোছাব্বর পাহাড় সংলগ্ন মাঠে রবিউলসহ ৪-৫ জন খেলা করছিল। খেলার মধ্যে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে চাপা পড়ে সে। পরে রাতে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এ বিষয়ে চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, পাহাড় ধসের ঘটনাটি শোনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। এছাড়া, পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে বলেও জানান তিনি।